AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Trains Cancelled: লোকাল-প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন বাতিলের ঘোষণা, কিছু ট্রেনের সময় পরিবর্তন

Howrah Train Cancelled: দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখার কারণে রেলের তরফে জানানো হয়েছে। এর ফলে ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি, কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

Howrah Trains Cancelled: লোকাল-প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন বাতিলের ঘোষণা, কিছু ট্রেনের সময় পরিবর্তন
বাতিল ট্রেনের তালিকাImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 7:15 AM
Share

কলকাতা: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে হাওড়া ডিভিশনে (Howrah Division) একাধিক ট্রেন বাতিল। বেশ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এর ফলে ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি, কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

রবিবার যে সব লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে:

হাওড়া থেকে: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৩৬১, ৩৭৩৭৭, ৩৭৬১১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬২৭ এবং ৩৭৯১৭ নম্বর ট্রেন।

অন্যান্য স্টেশন থেকে বাতিল হওয়া ট্রেন

ব্যান্ডেল থেকে: ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯। আরামবাগ : ৩৭৩৬২ গোঘাট: ৩৭৩৭৬ পাণ্ডুয়া: ৩৭৬১৪ মেমারি: ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ কাটোয়া: ৩৭৭৪৮, ৩৭৯২০, ৫৩০০৯ ও ৬৩০০৭ আজিমগঞ্জ: ৫৩০১২ বর্ধমান: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪ ও ৬৩৫৮৩ চণ্ডীতলা: ৩৬০৩৪ ও ৩৬০৩৬ রামপুরহাট: ৬৩০০৮ ও ৬৩৫৮৪ শিয়ালদহ: ৬৩১৪১

বাতিল ট্রেনের রুট:

হাওড়া–ব্যান্ডেল: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩ হাওড়া–গোঘাট: ৩৭৩৭৭ হাওড়া–পাণ্ডুয়া: ৩৭৬১১ হাওড়া–মেমারি: ৩৭৬৫১, ৩৭৬৫৫ হাওড়া–বর্ধমান (মেইন লাইন): ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫ হাওড়া–বর্ধমান (কর্ড লাইন): ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭ হাওড়া–চন্দনপুর: ৩৬০৩৩, ৩৬০৩৫ হাওড়া–কাটোয়া: ৩৭৯১৭

২ নভেম্বর, সোমবার যে সব ট্রেন বাতিল:

গোড্ডা থেকে: ৬৩১৪২ নম্বর ট্রেনটি বাতিল থাকবে।

যে সব এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে:

রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৪টি এক্সপ্রেস ট্রেনের ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে:

১৩০১৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস: সকাল ১০:৫৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২:৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে (২ ঘণ্টা দেরিতে)।

১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস: দুপুর ১২:১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১:৩০ মিনিটে ছাড়বে (১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে)।

১৩০৩১ হাওড়া–জয়নগর এক্সপ্রেস: সকাল ১১:২৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২:২৫ মিনিটে ছাড়বে (১ ঘণ্টা দেরিতে)।

১২৩৪৮ রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেস: বিকেল ৪:৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৫:৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে (১ ঘণ্টা দেরিতে)।

Follow Us