Gold Price Today: বিয়ের মরশুমের শুরুতেই কমল সোনার দাম, এমন সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন!
Gold-Silver Rate in Kolkata: কমল সোনার দাম। মাঘের শুরুতেই গতকাল যেখানে দাম বেড়েছিল সোনার, সেখানেই আজ এক ধাক্কায় হাজার টাকা কমল সোনার দাম। আপনার বাড়িতে যদি বিয়ে থাকে, তবে সোনার গহনা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে আজ।

কলকাতা: আগামী সপ্তাহ থেকেই শুরু বিয়ের মরশুম। তার আগেই সুখবর। কমল সোনার দাম (Gold Price)। মাঘের শুরুতেই গতকাল যেখানে দাম বেড়েছিল সোনার, সেখানেই আজ এক ধাক্কায় হাজার টাকা কমল সোনার দাম। আপনার বাড়িতে যদি বিয়ে থাকে, তবে সোনার গহনা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে আজ। সোনা ও রুপোর দর কত রয়েছে আজ, জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ১৭ জানুয়ারি ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৫০ টাকা। গতকাল ১০ গ্রামের সোনার দাম ছিল ৫৮ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১ হাজার টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনারও দাম কমেছে আজ। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ৩৩০ টাকা। গতকালের তুলনায় ১১০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৪৯০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ একদিনে ৯০ টাকা দাম কমেছে।
১৮ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ৯০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১ কেজি রুপো কিনতে আজ খরচ হবে ৭৬ হাজার ৫০০ টাকা।
