Gold-Silver Price: সামনেই ধনতেরাস, আজ শহরে সোনা-রুপোর দাম কত দেখুন
Gold Rate: । যেহেতু সামনেই ধনতেরাস আছে, তাই অল্প বিস্তর সোনা কিনে রাখতে পারেন। যদিও এই মুহূর্তে গয়নার চার্জের উপর মেকিং চার্জ বসবে ফলে দাম আরও বাড়বে। এর ফলে গয়নার চূড়ান্ত মূল্যের উপর ব্যাপক প্রভাব পড়বে।

কলকাতা: চলে গিয়েছে লক্ষ্মীপুজো। আগামী কয়েকদিন অন্তত ধনতেরাসের আগে সোনা বা রুপোর দাম বাড়া-কমা নিয়ে চিন্তিত থাকবে আম আদমি। কারণ, সামনেই ধনতেরাস। ফলে অল্প পরিমাণ হলেও সোনা বা রুপো কিনবেনই সবাই। এর মধ্যেই জেনে নেওয়া যাক আজ, মঙ্গলবার শহরে সোনা-রুপোর দাম কেমন?
আজ শহরে ১৮ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১০ হাজার ৭৫৭ টাকা। গতকালের থেকে দামবৃদ্ধি হয়েছে ৫১ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ৭ হাজার ৫৭০ টাকা। অনুরূপভাবে, ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ৭৫ হাজার ৭০০ টাকা। এক কেজির দাম ১ কোটি ৭ লক্ষ ৫৭ হাজার টাকা।
২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১৩ হাজার ১৩৫টাকা। গতকালের থেকে দামবৃদ্ধি হয়েছে ৫০ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ৫ হাজার ৮০ টাকা। অনুরূপভাবে, ১০০ গ্রাম সোনার দাম ১৩ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা। এক কেজির দাম ১ কোটি ৩১ লক্ষ ৩৫ হাজার টাকা। গতকালের থেকে দাম বেড়েছে প্রায় ৫০ হাজার টাকা।
খাঁটি সোনা বা ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১৪ হাজার ৩২৯ টাকা। গতকালের থেকে দামবৃদ্ধি হয়েছে ৫৪ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ১৪ হাজার ৬৩২ টাকা। অনুরূপভাবে, ১০০ গ্রাম সোনার দাম ১৪ লক্ষ ৩২ হাজার ৯০০ টাকা। এক কেজির দাম ১ কোটি ৪৩ লক্ষ ২৯ হাজার টাকা। গতকালের থেকে দাম বেড়েছে প্রায় ৫৪ হাজার টাকা।
গতকালের থেকে আজ শহরে রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। আজ শহরে ১ গ্রাম রুপোর দাম ২২০ টাকা। ১০ গ্রাম রুপোর দাম ২ হাজার ২০০ টাকা। ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ২০ হাজার টাকা। যেহেতু সামনেই ধনতেরাস আছে, তাই অল্প বিস্তর সোনা কিনে রাখতে পারেন। যদিও এই মুহূর্তে গয়নার চার্জের উপর মেকিং চার্জ বসবে ফলে দাম আরও বাড়বে। এর ফলে গয়নার চূড়ান্ত মূল্যের উপর ব্যাপক প্রভাব পড়বে। তাই এখনই একগাদা বিনিয়োগ না করা উচিৎ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
