LPG Cylinder নিয়ে বাধ্যতামূলক হয়ে গেল এই নিয়ম, না মানলেই কড়া ব্যবস্থা নেবে সরকার
LPG cylinder new rule: এই নিয়ম শুধুমাত্র গ্রাহকদের জন্যই নয়, অয়েল কোম্পানি ও গ্যাস ডিস্ট্রিবিউটরদের জন্যও একই নিয়ম কার্যকর করা হয়েছে। যাদের পিএনজি কানেকশন আছে, তাদের যেন নতুন করে এলপিজি কানেকশন না দেওয়া হয়। যাদের এলপিজি কানেকশন রয়েছে, তাদের আর রিফিল সরবরাহ না করা হয়।

নয়া দিল্লি: এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে বড় আপডেট। সম্প্রতিই এলপিজি সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম এনেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই নিয়ম বাধ্যতামূলক করা হল। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে বাড়িতে এলপিজি সরবরাহ বন্ধ হয়ে যাবে। কী সেই নিয়ম?
যদি আপনার বাড়িতে এলপিজি সিলিন্ডার এবং পিএনজি কানেকশন থাকে, তাহলে গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনার জন্য। কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করেছে “ওয়ান হাউসহোল্ড, ওয়ান কানেকশন” (One Household, One Connection) নিয়ম। অর্থাৎ কোনও বাড়িতে একসঙ্গে এলপিজি (LPG) এবং পিএনজি (PNG) কানেকশন থাকবে না। তাদের একটি কানেকশন ছাড়তে হবে। ডুয়েল কানেকশন রাখা সম্পূর্ণভাবে বেআইনি।
ইতিমধ্যেই দিল্লিতে এলপিজি ও পিএনজি কানেকশন যাদের আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। যদি উভয় কানেকশনই থাকে, তাহলে এলপিজি সংযোগ বন্ধ করে দেওয়া হবে। ব্ল্যাক মার্কেটিং রুখতে এবং যাদের একান্তই প্রয়োজন, তারাই যেন এলপিজি সিলিন্ডারে সাবসিডি বা ভর্তুকি পান।
সরকারের তরফে কঠোর নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, পাইপ গ্যাস কানেকশন যাদের আছে, তাদের আর ভর্তুকি যুক্ত এলপিজি সিলিন্ডার রাখতে দেওয়া হবে না। এলপিজি সিলিন্ডার সারেন্ডার করতে হবে। অত্যাবশ্যকীয় পণ্য আইনে পরিবর্তন এনে এই নিয়ম জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
এই নিয়ম শুধুমাত্র গ্রাহকদের জন্যই নয়, অয়েল কোম্পানি ও গ্যাস ডিস্ট্রিবিউটরদের জন্যও একই নিয়ম কার্যকর করা হয়েছে। যাদের পিএনজি কানেকশন আছে, তাদের যেন নতুন করে এলপিজি কানেকশন না দেওয়া হয়। যাদের এলপিজি কানেকশন রয়েছে, তাদের আর রিফিল সরবরাহ না করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৩ হাজার গ্রাহকরা নিজে থেকে এলপিজি কানেকশন সারেন্ডার করেছেন। তবে সরকারের হিসাব, এই সংখ্যাটা আরও বেশি। যাদের কাছে এলপিজি ও পিএনজি-দুই কানেকশনই আছে, তাদের এলপিজি সারেন্ডার করতে হবে। ইতিমধ্যেই এই ধরনের গ্রাহকদের চিহ্নিত করা হচ্ছে। যদি কেউ এলপিজি সিলিন্ডার সারেন্ডার না করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।
