AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nirmala Sitharaman: আয়করের পর এবার GST-তে ছাড়! বড় ঘোষণা অর্থমন্ত্রীর, কোন পণ্যের দাম পড়বে কতটা?

Nirmala Sitharaman: কোন পণ্য কত শতাংশ জিএসটি (GST Rate) চাপানো হবে, তা সাধারণ ভাবে নির্ধারণ করে থাকে জিএসটি কাউন্সিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী-সহ প্রতিটি রাজ্যে অর্থমন্ত্রীদের একত্রিত করেই ২০২১ সালে গঠন হয় এই কাউন্সিল।

Nirmala Sitharaman: আয়করের পর এবার GST-তে ছাড়! বড় ঘোষণা অর্থমন্ত্রীর, কোন পণ্যের দাম পড়বে কতটা?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনImage Credit: Getty Image | PTI
| Updated on: Mar 09, 2025 | 2:44 PM
Share

নয়াদিল্লি: আয়করে ছাড়ের পর এবার জিএসটি হার কমানোর পথে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নতুন বছরেই দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য একের পর এক সুবিধা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাড়ন্ত মূল্যবৃদ্ধির সামনে দেশের মধ্যবিত্ত শ্রেণী যেন মূর্ছা না যায়, সেই কারণে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করেও ছাড় দিয়েছেন তিনি।

তবে এবার আয়কর পেরিয়ে জিএসটি হারেও ছাড় পেতে চলেছে দেশের জনগণ, সেই নিয়েও ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। শনিবার, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে এসে এই ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘আয়কর কাঠামো ও শুল্ক হার নিয়ে চলা ব়্যাশনালাইজেশনের কাজ শেষ হলেই জিএসটি হার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।’

এই জিএসটি হার কমানোর প্রসঙ্গে কাউন্সিলের আসন্ন বৈঠকেই আলোচনা হবে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘GST হার কমানো হবে এই নিয়ে কোনও সন্দেহই নেই। তবে কোন কোন পণ্য কতটা কমবে, সেই বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে কাউন্সিলের বৈঠকে।’

উল্লেখ্য, কোন পণ্য কত শতাংশ জিএসটি (GST Rate) চাপানো হবে, তা সাধারণ ভাবে নির্ধারণ করে থাকে জিএসটি কাউন্সিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী-সহ প্রতিটি রাজ্যে অর্থমন্ত্রীদের একত্রিত করেই ২০২১ সালে গঠন হয় এই কাউন্সিল। ২০১৭ সালে দেশের প্রতিটি পণ্য ১৫ শতাংশ হারে প্রথমবার লাগু করা হয় জিএসটি কর। যা ২০২৩ সাল আসতে নেমে দাঁড়ায় ১১.৪ শতাংশে। তবে এই জিএসটির হার যে আরও কমবে, সেই নিয়ে আশ্বাস দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Follow Us