FIFA World Cup 2026, IRAN : সর্বক্ষণ আমেরিকার চোখরাঙানি, তাও সেই ট্রাম্পের জমিতেই শান্তির বার্তা দিল ইরান!
Visa Problem in America: ইরান দলের অনেকেই আমেরিকা প্রবেশ করতে গিয়ে ভিসা পাননি। আবার উইঙ্গার মেহদি তোরাবির একবার প্রবেশের পর তাঁকে আবার মার্কিন কনস্যুলেট থেকে নতুন ভিসা নিতে বাধ্য় করা হয়।

কলকাতা: যুদ্ধ নয়, শান্তি চাই – এই স্লোগানে যথন মুখর হয় গোটা বিশ্ব, তখনই বিশ্বের কোনও না কোনও প্রান্তে কারও ঘুম ভাঙে গোলাগুলির শব্দে, কেউ বা জন্মায়ই কোন যুদ্ধক্ষেত্রে। অথচ, এদের জন্য সহানুভুতি কতটুকু? শুধুই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট? ব্যস! এই ‘ফেক লাভ’-এর যুগেই বাস্তবিকই শান্তির বার্তা ছড়িয়ে আমেরিকা (United States of Iran) ছাড়ল ইরান (Iran) দল। বিশ্বকাপে বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ইরান। অঙ্কের নিয়মে এখনও নক আউটের রাস্তা খোলা রয়েছে তাদের। এবার ম্যাচের পরেই লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে ইরানের খেলোয়াড়রা রেখে গেলেন একটি হাতে লেখা চিরকুট। যে চিঠির বার্তা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।

বেলজিয়াম ম্যাচের পর ইরানের ফুটবল ফেডারেশনই এই চিঠি প্রকাশ্যে আনে। সেখানে লেখা – “আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম অনেক গর্ব নিয়ে। আমরা সম্মানের সঙ্গে লড়াই করেছি ও মর্যাদার সহিত বিদায় নিচ্ছি। আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ, লস অ্যাঞ্জেলেসের অধিবাসীগন। এবং সেই সব ইরানিদেরকেও ধন্যবাদ,যাঁরা ১৮০ মিনিট পর্যন্ত ইরানকে মন খুলে সমর্থন করেছেন। বিশ্বের সব দেশের মধ্যে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।” এর পাশাপাশি #768 ও #Minab হ্যাশট্যাগের ব্যবহারও দেখা যায়। মিনাবে এক স্কুলে বোমা হামলাকে শ্রদ্ধা জানাতেই এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ইরানের ফুটবলাররা।
যদিও ইরান দলের অনেকেই আমেরিকা প্রবেশ করতে গিয়ে ভিসা পাননি। আবার উইঙ্গার মেহদি তোরাবির একবার প্রবেশের পর তাঁকে আবার মার্কিন কনস্যুলেট থেকে নতুন ভিসা নিতে বাধ্য় করা হয়। ইরানের কোচ আমির গিলেনোয়ি দিন কয়েক আগে বলেছিলেন,”আমরা পুরো বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।” তবে আপাতত এই বিশ্বকাপে অঘটন ঘটানোর মুখে দাঁড়িয়ে ইরান। শেষ ম্যাচে মিশরের বিরুদ্ধে জয় এলেই নকআউট পর্বে জায়গা করে নেবে ইরান।
