AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Budget 2026: নতুন বাংলায় কেবল একটি খাতেই বরাদ্দ ২০০ কোটি টাকা! জিরাটে বড় উদ্যোগ

Syama Prasad Mookerjee 125th Birth Anniversary: হুগলির জিরাটে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি রাজ্য সরকার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে এবং মূল বাড়িটি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি, জিরাটে তাঁর একটি ১২৫ ফুট উঁচু বিশাল মূর্তি স্থাপন করা হবে।

WB Budget 2026: নতুন বাংলায় কেবল একটি খাতেই বরাদ্দ ২০০ কোটি টাকা! জিরাটে বড় উদ্যোগ
বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 4:19 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের বাজেটে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শুভেন্দু সরকারের এই বিশেষ উদ্যোগে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যে এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে।

৬ জুলাই সরকারি ছুটি: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে জেলায় জেলায় মর্যাদার সাথে স্মরণ করতে এবার থেকে ৬ জুলাই বাংলায় রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষিত হয়েছে।

জিরাটে স্মারক ও মূর্তি: হুগলির জিরাটে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি রাজ্য সরকার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে এবং মূল বাড়িটি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি, জিরাটে তাঁর একটি ১২৫ ফুট উঁচু বিশাল মূর্তি স্থাপন করা হবে।

২০০ কোটি টাকার বরাদ্দ: সামগ্রিকভাবে তাঁর স্মৃতির উদ্দেশ্যে রাজ্যজুড়ে পার্ক, গ্রন্থাগার ও স্মারক নির্মাণের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে নতুন করে চর্চা শুরু করেছিল। সরকার গঠনের পর তাঁর স্মৃতি বিজড়িত স্থান ও ঐতিহ্যকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়ার সেই প্রতিশ্রুতিই এবার বাজেটে প্রতিফলিত হল।

Follow Us