AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Update: আপনার অজান্তেই চুপি চুপি কেউ আধার ব্যবহার করছেন? কীভাবে বুঝবেন, জেনে নিন

Aadhaar Authentication History: খুব সহজেই তা জানতে পারবেন। UIDAI জানিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে দেখা যায় Aadhaar অথেনটিকেশন হিস্ট্রি। এর মাধ্যমে জানা যাবে আপনার আধার কার্ড শেষ কবে, কোথায় এবং কী কাজে ব্যবহার করা হয়েছে। তবে, হিস্ট্রি কীভাবে দেখবেন, জেনে নিন

Aadhaar Card Update: আপনার অজান্তেই চুপি চুপি কেউ আধার ব্যবহার করছেন? কীভাবে বুঝবেন, জেনে নিন
আধার কার্ডImage Credit: Priyanka Parashar/Mint via Getty Images
| Updated on: Jun 02, 2026 | 3:44 PM
Share

নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) এখন অন্যতম গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিম কার্ড,প্যান কার্ড, আয়কর রিটার্ন জমা দেওয়া কিংবা গ্যাস নেওয়া—প্রায় সব ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক। তবে এই আধার কার্ডকেই কাজে লাগিয়ে প্রতারণার ঘটনাও ক্রমশ বাড়ছে। ভুয়ো সিম কার্ড, কিংবা অনুমতি ছাড়া আধার ভেরিফিকেশন, এই ধরনের অভিযোগ এখন প্রায়শই সামনে আসছে। সময়মতো বিষয়টি ধরা না পড়লে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকেই।

কীভাবে জানবেন আপনার আধার কোথায় ব্যবহার হয়েছে?

খুব সহজেই তা জানতে পারবেন। UIDAI জানিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে দেখা যায় Aadhaar অথেনটিকেশন হিস্ট্রি। এর মাধ্যমে জানা যাবে আপনার আধার কার্ড শেষ কবে, কোথায় এবং কী কাজে ব্যবহার করা হয়েছে।

কেন নিয়মিত আধার হিস্ট্রি দেখা জরুরি?

  • আপনার অজান্তে অন্য কারও নামে সিম কার্ড ইস্যু হতে পারে।
  • আপনার তথ্য ব্যবহার করে ঋণ নেওয়া হতে পারে।
  • ভুয়ো KYC-এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে।
  • সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়লে দ্রুত অভিযোগ জানানো সম্ভব।

বাড়িতে বসেই কীভাবে দেখবেন হিস্ট্রি?

UIDAI ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার খুলুন। UIDAI-এর আধার Authentication History পেজে যান। ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপি-তে ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইলে আসা OTP দিয়ে দিন। নির্দিষ্ট তারিখ দিয়ে দিন। তারপর Fetch Authentication History-তে ক্লিক করুন।

আরও একটা পদ্ধতি রয়েছে। mAadhaar অ্যাপের মাধ্যমে হিস্ট্রি দেখতে পারবেন। প্লে স্টোর থেকে অফিসিয়াল mAadhaar অ্যাপ ডাউনলোড করুন। তারপর অ্যাপে লগ-ইন করুন। সিকিউরিটি বিভাগে গিয়ে Aadhaar Authentication History অপশন বেছে নিন। সেখানে সহজেই আপনার আধার ব্যবহারের সমস্ত তথ্য দেখতে পারবেন।

আধার সুরক্ষিত রাখতে আরও কী করবেন?

  • Aadhaar Biometrics Lock করে রাখুন।
  • প্রয়োজন হলে Virtual ID (VID) ব্যবহার করুন।
  • অযথা কারও সঙ্গে আধারের তথ্য শেয়ার করবেন না।
  • প্রতি ১-২ মাস অন্তর Authentication History পরীক্ষা করুন।

Follow Us