AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Tracking Apps: আপনার ট্রেন কোথায়, ইন্টারনেট ছাড়াই কীভাবে দেখবেন? জেনে নিন

Train Tracking Apps without Internet: ইন্টারনেট ছাড়াই ট্রেন ট্র্যাকিংয়ের একাধিক অ্যাপ্লিকেশন রয়েছে। তার মধ্যে একটা রয়েছে হোয়্যার ইজ় মাই ট্রেন (Where Is My Train), ixigo ট্রেন, ট্রেনসাথী(TrainSathi)-সহ এরকম বিভিন্ন অ্যাপ রয়েছে। কীভাবে এই অ্যাপগুলি কাজ করবে, জেনে নিন

Train Tracking Apps: আপনার ট্রেন কোথায়, ইন্টারনেট ছাড়াই কীভাবে দেখবেন? জেনে নিন
ইন্টারনেট ছাড়া ট্রেন ট্র্যাকিংImage Credit: Meta AI
| Updated on: May 10, 2026 | 4:00 PM
Share

নয়া দিল্লি : দূরপাল্লার ট্রেনে কোথাও যাচ্ছেন। এরকম হতেই পারে কোনও কারণে আপনার ট্রেনটি (Train Update) মাঝপথে দাঁড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে, ট্রেন কোথায় রয়েছে বোঝা যায় না। তবে, স্মার্টফোনে এই ধরনের বিভিন্ন অ্যাপ রয়েছে, যেখানে আপনার ট্রেনটি ট্র্যাক (Train Status Checking without Internet) করা যায়। আবার সেখানেও একটা সমস্যা রয়েছে। প্রত্যন্ত এলাকা দিয়ে ট্রেন গেলে আবার ইন্টারনেটও থাকে না। সেক্ষেত্রে ট্রেন কোথায় বুঝতে সমস্যা হয়। তবে, জানেন কি ইন্টারনেট সংযোগ ছাড়াই ট্রেন ট্র্যাক করতে পারবেন, কীভাবে?

ইন্টারনেট ছাড়াই ট্রেন ট্র্যাকিংয়ের একাধিক অ্যাপ্লিকেশন রয়েছে। তার মধ্যে একটা রয়েছে হোয়্যার ইজ় মাই ট্রেন (Where Is My Train), ixigo ট্রেন, ট্রেনসাথী(TrainSathi)-সহ এরকম বিভিন্ন অ্যাপস রয়েছে।

হোয়্যার ইজ় মাই ট্রেন

২০১৫ সালে চালু হয়েছে এই বিশেষ অ্যাপটি। আপনার ফোনে যদি এই অ্যাপটি না থাকে, তাহলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে। আপনার ট্রেন কোথায় রয়েছে তা জানার জন্য তিনটি অপশন রয়েছে। তার মধ্যে সেল টাওয়ার অপশনটি ইন্টারনেট ছাড়াই ট্রেনের লাইভ ট্র্যাকিং দেখতে সাহায্য করে। যখন যে জায়গা দিয়ে ট্রেন যাচ্ছে সেই এলাকার মোবাইল টাওয়ারের সিগন্যাল ধরে সেল টাওয়ার মোডের মাধ্যমে অবস্থান জানা যাবে।

ট্রেনসাথী

ট্রেনসাথী হল এমন আরও একটি অ্যাপ যার মাধ্যমে ট্রেন ট্র্যাক করা যায়। ট্রেনের লাইভ স্ট্যাটাস আপডেট, পিএনআর চেক করা এবং সময়সূচির বিবরণের মতো পরিষেবা প্রদান করে। যখন নেটওয়ার্ক সংযোগ দুর্বল থাকে অর্থাৎ ইন্টারনেটের সংযোগ ঠিকভাবে পাওয়া যায় না,তখন এটি রিয়েল-টাইম আপডেট দেওয়ার জন্য আগে থেকে লোড করা ডেটা এবং অপ্টিমাইজেশন প্রক্রিয়ার উপর নির্ভর করে।

এছাড়া, ixigo-র মাধ্যমেও ইন্টারনেট ছাড়া ট্রেন ট্র্যাক করতে পারবেন। তবে, এটি সম্পূর্ণ ইন্টারনেট ছাড়া কাজ করে না। বরং, নেটওয়ার্ক সামান্য দুর্বল থাকলে রিয়েল-টাইম আপডেট দেয়। এই অ্যাপের মাধ্যমে আপনি টিকিট বুক করতে পারবেন।

Follow Us