AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway quota ticket fine: এই কোটায় ট্রেনের টিকিট কাটতেই বড় বিপদ! যাত্রীদের সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করল রেলওয়ে

Indian Railways ticket booking rules: সেন্ট্রাল রেলওয়ের তরফে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, একমাত্র বৈধ হলে তবেই এই ধরনের কোনও কোটায় টিকিট কাটতে। যদি কেউ বেআইনিভাবে ট্রেনের কোনও কোটা ব্যবহার করত ধরা হয়, তাহলে রেলওয়ে আইনের অধীনে মোটা অঙ্কের জরিমানা করা হবে।

Railway quota ticket fine: এই কোটায় ট্রেনের টিকিট কাটতেই বড় বিপদ! যাত্রীদের সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করল রেলওয়ে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 10, 2026 | 2:05 PM
Share

নয়া দিল্লি: ট্রেনের টিকিট বুকিং (Train Ticket Booking) নিয়ে ভুরি ভুরি জালিয়াতির অভিযোগ রয়েছে যাত্রীদের। এর মধ্যে তৎকাল বুকিং (Tatkal Booking) নিয়ে তো বিস্তর অভিযোগ। সাধারণ যাত্রীরা অনেক সময়ই ট্রেনের টিকিট পান না। এবার সামনে এল রেলের টিকিটে আরও বড় এক জালিয়াতি। কীভাবে পর্দাফাঁস হল, জেনে নিন-

কীভাবে জালিয়াতি হচ্ছিল?

সম্প্রতিই সেন্ট্রাল রেলওয়ের (Central Railways) নজরে আসে যে ফরেন ট্যুরিস্ট কোটা (Foreign Tourist Quota)-তে প্রচুর বুকিং হচ্ছে। খতিয়ে দেখা হয়, সত্যিই কি এত বিদেশি পর্যটক ভ্রমণ করছেন? যা দেখা গেল, তাতে চক্ষু চড়কগাছ। জানা গেল, স্পেশাল কোটা ব্যবহার করে ভারতীয় যাত্রীরাই ভ্রমণ করছেন। তাও প্রয়োজনীয় নথি না দিয়েই। শুধুমাত্র কনফার্ম টিকিট পাওয়ার জন্য।

এই গোটা বিষয়টিই সামনে আসে গত ৪ মে। বেঙ্গালুরু থেকে বিহারের দানাপুরগামী সঙ্ঘমিত্রা এক্সপ্রেসে দেখা যায় বেশ কিছু ভারতীয় যাত্রী ফরেন ট্যুরিস্ট কোটায় টিকিট রিজার্ভ করে ভ্রমণ করছেন। তাদের কাছে বিদেশি নাগরিক হওয়ার নথি দেখতে চাইলে, তারা দেখাতে পারেননি। এরপরই গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

কী ধরা পড়ল?

গত ২৪ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত যত বুকিং হয়েছে, সেগুলি সব খতিয়ে দেখা হয়। তাতেই ধরা পড়ে যে ৩১টি ট্রেনে ১৭৪টি পিএনআর ব্যবহার করে বিদেশি কোটায় টিকিট কাটা হয়েছে। ১২১ জন যাত্রীকে বেআইনিভাবে অন্য কোটায় ভ্রমণ করতে গিয়ে হাতেনাতে ধরা হয়। এই যাত্রীদের কাছ থেকে মোট ৩ লক্ষ ৫৬ হাজার ৯১৬ টাকা জরিমানা আদায় করা হয়। ওই যাত্রীদের ওই রিজার্ভ সিট ব্যবহার করতেও দেওয়া হয়নি।  বর্তমানে কারা এই বেআইনি বুকিংয়ের সঙ্গে যুক্ত, তাদের খোঁজা হচ্ছে।

রেলের অনুরোধ-

সেন্ট্রাল রেলওয়ের তরফে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, একমাত্র বৈধ হলে তবেই এই ধরনের কোনও কোটায় টিকিট কাটতে। যদি কেউ বেআইনিভাবে ট্রেনের কোনও কোটা ব্যবহার করত ধরা হয়, তাহলে রেলওয়ে আইনের অধীনে মোটা অঙ্কের জরিমানা করা হবে। সন্দেহজনক যাত্রী দেখলে ১৩৯ হেল্পলাইন বা রেল মদদ (Rail Madad) অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?