AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Invest via SIP: মাসে ১০ হাজার জমালে, কতদিনে কোটি টাকার সম্পত্তি হবে আপনার?

Systematic Investment Plan: এই ক্ষেত্রে সুদ কমপাউন্ডিং হয়, ফলে বিনিয়োগের পর অনেকটা সময় দিতে হয়। কিন্তু মাসে ১০ হাজার টাকা জমিয়ে কি কোটিপতি হওয়া যায়? কী বলছে অঙ্ক?

Invest via SIP: মাসে ১০ হাজার জমালে, কতদিনে কোটি টাকার সম্পত্তি হবে আপনার?
| Updated on: Jul 27, 2025 | 4:09 PM
Share

এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এমন এক বিনিয়োগের ক্ষেত্রে যেখানে শৃঙ্খলা ও ধৈর্য্যের সঙ্গে বিনিয়োগ করলে সময়ের সঙ্গে অনেক টাকা জমানো সম্ভবও। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে সুদ কমপাউন্ডিং হয়, ফলে বিনিয়োগের পর অনেকটা সময় দিতে হয়। কিন্তু মাসে ১০ হাজার টাকা জমিয়ে কি কোটিপতি হওয়া যায়? কী বলছে অঙ্ক?

ধরা যাক, আপনি সমস্ত টাকা ব্যাঙ্কের কোনও সেভিংস অ্যাকাউন্টে রাখলেন। কারণ, অন্য কোথাও রাখলে তা অনেক বেশি রিস্ক হয়ে যাবে, সেই কারণে সেভিংস অ্যাকাউন্টের উপর আপনি ভরসা করলে আপনার প্রতি মাসে জমানো ১০ হাজার টাকা ৪০ বছর পর ৯০ লক্ষের আশেপাশে গিয়ে দাঁড়াবে।

ধরা যাক, আপনি একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুললেন ও সেখানে টাকা জমাতে লাগলেন। তাহলে ফিক্সড ডিপোজিটের সুদের হারে প্রায় ৩০ বছর লেগে যাবে আপনার ১ কোটি টাকা জমতে। এবার কিছুটা বেশি রিস্ক নিয়ে একটা এসআইপি করলেন আপনি। কোনও লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। যদি সেই ফান্ডের সুদের হার ১২ শতাংশ ধরলে আপনার ১ কোটি টাকা হতে আপনার লাগবে ২০ বছর।

আরও একটু বেশি রিস্ক নিয়ে এই বিনিয়োগ যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ ফান্ডে মিলিয়ে মিশিয়ে করা হয়, তাহলে ১ কোটি টাকা রিটার্ন আসতে কত সময় লাগবে? তথ্য বলছে, এমন হলে ১ কোটি রিটার্ন আসতে সময় লাগবে প্রায় ১৭ বছর।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী