AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card-PAN Card Duplicity: নকল আধার কার্ড বা প্যান কার্ড থাকলে কী শাস্তি হতে পারে জানেন?

Penalty for Possessing Fake Aadhaar-PAN Card: আধার ও প্যান-এই দুটি নথিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা জরুরি। যদি কেউ আপনার আধার ব্যবহার করে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল সিম, লোন বা অন্য কোনও পরিষেবার সুযোগ নেন, তাহলে পুলিশ বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা যেতে পারে।

Aadhaar Card-PAN Card Duplicity: নকল আধার কার্ড বা প্যান কার্ড থাকলে কী শাস্তি হতে পারে জানেন?
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Oct 05, 2026 | 2:54 PM
Share

নয়া দিল্লি: যে কোনও দরকারি কাজেই আধার কার্ড (Aadhaar Card) দরকার পড়ে। আবার প্যান কার্ড (PAN Card)-ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি। আধার কার্ড ছাড়া সরকারি, ব্যাঙ্কের কাজ যেমন আটকে যায়, তেমনই আবার প্যান কার্ড ছাড়া  আর্থিক কোনও কাজ সম্পন্ন হয় না। তবে সাম্প্রতিক সময়ে আধার কার্ড, প্যান কার্ডের জালিয়াতি খুব বেড়েছে। কেউ যদি আপনার নামে নকল বা জাল আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে, তাহলে কী শাস্তি হতে পারে জানেন?

যদি কেউ নকল আধার কার্ড তৈরি করে, তাহলে ইউআইডিএআই (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ওই ব্যক্তি অর্থাৎ যিনি আধার  কার্ড নকল করেছেন, তাঁর তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

যদি কেউ জাল প্যান কার্ড তৈরি করেন, তাদের ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। এর পাশাপাশি ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের সাজাও হতে পারে।

প্যান কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য আয়কর বিভাগের কাছে থাকে। যদি অর্থ সংক্রান্ত কোনও কাজে নকল প্যান কার্ড ব্যবহার করা হয়, তাহলে আয়কর বিভাগ নিজস্ব আইন বা বিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে।

আধার ও প্যান-এই দুটি নথিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা জরুরি। যদি কেউ আপনার আধার ব্যবহার করে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল সিম, লোন বা অন্য কোনও পরিষেবার সুযোগ নেন, তাহলে পুলিশ বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা যেতে পারে।

পরিচয় চুরি বা বড় ধরনের জালিয়াতি হলে, ভারতীয় দণ্ডবিধি এবং আধার আইন ২০১৬ অনুযায়ী শাস্তি সর্বাধিক সাত বছর পর্যন্ত সাজা বাড়ানো যেতে পারে। তবে বড় কোনও প্রতারণার ঘটনা ঘটলে, আইনজীবীর পরামর্শ নেওয়াই উচিত।

Follow Us