AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC Bima Sakhi Yojana: মহিলাদের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে LIC, ঘরে বসেই আয় করুন ৮৪ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন জেনে নিন

LIC Bima Sakhi Yojana 2026 online Application: বিমা সখী যোজনা হল LIC-এর একটি বিশেষ উদ্যোগ। এই প্রকল্পের আওতায় মহিলাদের তিন বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের বিমা সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হয়, যাতে তাঁরা পরবর্তীতে বিমা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন। এর পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড বা ভাতাও দেওয়া হয়।

LIC Bima Sakhi Yojana: মহিলাদের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে LIC, ঘরে বসেই আয় করুন ৮৪ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Nov 01, 2026 | 5:17 PM
Share

নয়া দিল্লি: মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ২০২৪ সালের ডিসেম্বর মাসে চালু হয়েছিল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র ‘বিমা সখী যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিমা এজেন্ট হিসেবে কাজের সুযোগ করে দেওয়া হয়। শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, প্রশিক্ষণ চলাকালীন তাঁদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ ও ছোট শহরের মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

কী এই বিমা সখী যোজনা?

বিমা সখী যোজনা হল LIC-এর একটি বিশেষ উদ্যোগ। এই প্রকল্পের আওতায় মহিলাদের তিন বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের বিমা সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হয়, যাতে তাঁরা পরবর্তীতে বিমা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন। এর পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড বা ভাতাও দেওয়া হয়। অর্থাৎ, প্রশিক্ষণের পাশাপাশি উপার্জনের সুযোগও রয়েছে এই প্রকল্পে।

শিক্ষাগত যোগ্য়তা

ন্যূনতম দশম শ্রেণি পাস করতে হবে। তবে, এলআইসির কোনও কর্মীর আত্মীয় এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

তিন বছরে কত টাকা মিলবে?

এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাকে তিন বছর ধরে স্টাইপেন্ড দেওয়া হয়। প্রথম বছরে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, এক বছরে মোট ৮৪ হাজার টাকা পাবেন একজন মহিলা। দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬ হাজার টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। সব মিলিয়ে তিন বছরে একজন মহিলা ২ লক্ষ টাকারও বেশি আর্থিক সহায়তা পেতে পারেন।

পাশাপাশি, বিমা পলিসি বিক্রি করে কমিশন আয়ের সুযোগও রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করে পলিসি বিক্রি করতে পারলে প্রথম বছরে কমিশন বাবদ সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে।

কীভাবে করবেন আবেদন?

বিমা সখী যোজনায় আবেদন করার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায়। তার জন্য প্রথমে LIC-র সরকারি ওয়েবসাইটে যেতে হবে। জেনে নিন ধাপগুলি

  • প্রথমে LIC-র সরকারি ওয়েবসাইট খুলতে হবে।
  • ওয়েবসাইটে যাওয়াক পর নিজের পছন্দ অনুযায়ী বাংলা, হিন্দি অথবা ইংরেজি ভাষা বেছে নিতে পারবেন।
  • এরপর LIC স্কিম বিভাগে গিয়ে ‘বিমা সখী যোজনা’ সংক্রান্ত পেজটি খুলতে হবে।
  • ওই পেজের একেবারে নীচে ‘ক্লিক হিয়ার ফর বিমা সখী’ অপশনটি পাওয়া যাবে।
  • সেখানে ক্লিক করলে একটি নতুন লিঙ্ক খুলবে এবং আবেদনপত্র দেখা যাবে।
  • আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তা জমা দিতে হবে।

Follow Us