AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Cylinder Price: পুজোর আগেই বিরাট সুখবর, মাসের প্রথম দিনেই কমে গেল রান্নার গ্যাসের দাম

LPG Cylinder Price Cut: অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে। আজ, ১ অগস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

LPG Cylinder Price: পুজোর আগেই বিরাট সুখবর, মাসের প্রথম দিনেই কমে গেল রান্নার গ্যাসের দাম
দাম কমল রান্নার গ্যাসের।Image Credit: PTI
| Updated on: Aug 01, 2025 | 6:23 AM
Share

নয়া দিল্লি: মাসের প্রথম দিনেই দারুণ খবর। দাম কমল রান্নার গ্যাসের। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে। আজ, ১ অগস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

প্রতি মাসেরই শুরুতে বিশ্ব বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের পর্যালোচনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি এবং সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। গত জুলাই মাসের পর এবার অগস্ট মাসেও রান্নার গ্যাসের দাম কমানো হল।

অয়েল মার্কেটিং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩টাকা ৫০ পয়সা কমানো হচ্ছে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

এর ফলে আজ, শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম পড়বে ১৭৩৬ টাকা, যা আগে ১৭৬৯ টাকা ছিল। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৩১.৫০ টাকা হবে।

এর আগে, ১ জুলাইও বাণিজ্যিক এলপিজির দাম ৫৮.৫০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডার পিছু। তার আগে জুন মাসে ২৪ টাকা, এপ্রিলে ৪১ টাকা এবং ফেব্রুয়ারিতে ৭ টাকা কমানো হয়েছিল ১৯ কেজি সিলিন্ডারের দাম।

উল্লেখ্য, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কেবলমাত্র হোটেল, রেস্তোরাঁগুলিতেই ব্যবহার হয়। গৃহস্থের বাড়িতে ব্যবহার হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি