AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG subsidy: মাসে মাসে LPG Cylinder-এ ভর্তুকি পাচ্ছেন না? দেখুন তো এই সমস্যা হয়েছে কি না…

LPG Cylinder Update: গরিব ও নিম্নবিত্ত মানুষদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারে সাবসিডি বা ভর্তুকিও দেয়। তবে অনেকেরই অভিযোগ, সময়মতো ভর্তুকি পান না তারা। কেন অনেকের ভর্তুকি আটকে যায় জানেন? এমন হলে কী করবেন?

LPG subsidy: মাসে মাসে LPG Cylinder-এ ভর্তুকি পাচ্ছেন না? দেখুন তো এই সমস্যা হয়েছে কি না...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 26, 2026 | 6:12 PM
Share

নয়া দিল্লি: প্রত্যেকের ঘরে বিদ্যুতের মতোই এলপিজি সংযোগ (LPG Connection) পৌঁছে দেওয়ার শপথ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্য়েই অধিকাংশ পরিবারে এলপিজি সিলিন্ডারের সংযোগ বা কানেকশন পৌঁছেও গিয়েছে। আবার গরিব ও নিম্নবিত্ত মানুষদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারে সাবসিডি (LPG Cylinder Subsidy) বা ভর্তুকিও দেয়। তবে অনেকেরই অভিযোগ, সময়মতো ভর্তুকি পান না তারা। কেন অনেকের ভর্তুকি আটকে যায় জানেন? এমন হলে কী করবেন?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এলপিজি সিলিন্ডারে সাবসিডি বা ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT)-র মাধ্যমে আসে। তবে অনেকেরই ভর্তুকি আটকে যায় নানা কারণে। তবে ভর্তুকি আটকে যাওয়ার প্রধান কারণ হল এলপিজি-আধার কার্ডের লিঙ্ক (LPG-Aadhaar Card Link) না থাকা। অর্থাৎ যদি আধার কার্ড এলপিজি কানেকশনের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তাহলে ভর্তুকি বা সাবসিডি আটকে যায়।

কীভাবে দেখবেন ভর্তুকি এসেছে কি না?

  • প্রথমে www.mylpg.in- এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
  • এবার আপনার গ্যাস সিলিন্ডার সার্ভিস বেছে নিতে হবে অর্থাৎ কোন সার্ভিস প্রোভাইডার আপনার।
  • এবার আপনার সার্ভিস প্রোভাইডারের পেজ খুলে যাবে। সেখাবে নিউ ইউজার হিসাবে রেজিস্টার করুন।
  • অ্যাকাউন্টে লগ ইন করার পর মেইন পেজের ডান দিকে “ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি” (View Cylinder Booking History) অপশনে ক্লিক করুন।
  • এখানে আপনি দেখতে পারবেন যে প্রতি সিলিন্ডার পিছু কত ভর্তুকি বা সাবসিডি দেওয়া হয়েছে।

যদি আপনি ভর্তুকি না পান, তাহলে ফিডব্যাক অপশনে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া হেল্পলাইনে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।

Follow Us