AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একেই বলে মাস্টারস্ট্রোক! TATA-র সঙ্গে মিলে যেতে পারে Airtel, কতটা বদলাবে পরিষেবা?

Airtel-TATA: যদি টাটার সঙ্গে ভারতী এয়ারটেলের এই চুক্তি হয়ে যায়, তবে ডিটিএইচ দুনিয়ায় বড় বদল আসতে পারে। সম্প্রতিই ওয়াল্ট ডিজনির স্টার ইন্ডিয়া ও রিলায়েন্সের ভায়াকম ১৮ মার্জ হয়ে জিওস্টার  (JioStar) তৈরি হয়েছে। বর্তমানে এটাই দেশের সবথেকে বড় মিডিয়া ও এন্টারটেনমেন্ট সংস্থা।

একেই বলে মাস্টারস্ট্রোক! TATA-র সঙ্গে মিলে যেতে পারে Airtel, কতটা বদলাবে পরিষেবা?
টাটার সঙ্গে মিলে যাবে এয়ারটেল?Image Credit: TV9 বাংলা
| Updated on: Feb 27, 2025 | 7:54 AM
Share

মুম্বই: দেশের টেলিকম ক্ষেত্রের ছবিটাই বদলে যাচ্ছে। টাটা গ্রুপের সঙ্গে মিলে যেতে পারে ভারতী এয়ারটেল। বুধবার সংস্থার তরফেই এ কথা জানানো হল। জানা গিয়েছে, টাটা প্লে-র ডিরেক্ট টু হোমের (DTH) সঙ্গে ভারতী টেলিমিডিয়া লিমিটেডের মার্জার হতে পারে।

সুনীল মিত্তলের সংস্থার তরফে জানা গিয়েছে, টাটার সঙ্গে ডিটিএইচ নিয়ে চুক্তি হতে পারে। জানা গিয়েছে, প্রস্তাবিত মার্জারে শেয়ার লেনদেনের কথা হয়েছে। দুই সংস্থার এই মিলে যাওয়া বা কনভারজেন্সের মাধ্যমে মূলত এয়ারটেলের মোবাইল ছাড়া অন্যান্য পরিষেবার আয় বাড়ানোই লক্ষ্য। চুক্তিতে এয়ারটেলের ৫২ শতাংশ অংশীদারিত্ব থাকবে। টাটা প্লে-র শেয়ার থাকবে ৪৫ থেকে ৪৮ শতাংশ। এয়ারটেলের ম্যানেজমেন্টই মূলত পরিচালনার দায়িত্বে থাকলেও, সংস্থার বোর্ডে টাটা-র জন্য কমপক্ষে ২টি আসন থাকবে।

বর্তমানে টাটা প্লে দেশের সবথেকে বড় ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থা। আগে টাটা স্কাই নামে পরিচিত ছিল সংস্থা। ৬ বছর আগে ওয়াল্ট ডিজনি কোম্পানি রুপার্ট মার্ডকের টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স অধিগ্রহণ করার পর নাম পরিবর্তন হয়।

যদি টাটার সঙ্গে ভারতী এয়ারটেলের এই চুক্তি হয়ে যায়, তবে ডিটিএইচ দুনিয়ায় বড় বদল আসতে পারে। সম্প্রতিই ওয়াল্ট ডিজনির স্টার ইন্ডিয়া ও রিলায়েন্সের ভায়াকম ১৮ মার্জ হয়ে জিওস্টার  (JioStar) তৈরি হয়েছে। বর্তমানে এটাই দেশের সবথেকে বড় মিডিয়া ও এন্টারটেনমেন্ট সংস্থা।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!