AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni highest taxpayer: ২০ হাজার কোটি ট্যাক্স আদায়, বিহার-ঝাড়খণ্ডে সর্বোচ্চ আয়কর দিলেন ধোনি!

Bihar Jharkhand tax collection: গত অর্থবর্ষে ঝাড়খণ্ড থেকে ১২ হাজার কোটির রাজস্ব এসেছিল। বিহার থেকে ৮ হাজার কোটি আয় হয়েছিল। দুই রাজ্যের মোট রাজস্ব ২০ হাজার কোটি। এর মধ্যে ঝাড়খণ্ড থেকেই বেশি আয় হয়েছে সেখানকার শিল্প ও বাণিজ্যিক পরিকাঠামো থেকে। 

MS Dhoni highest taxpayer: ২০ হাজার কোটি ট্যাক্স আদায়, বিহার-ঝাড়খণ্ডে সর্বোচ্চ আয়কর দিলেন ধোনি!
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 09, 2026 | 2:33 PM
Share

 রাঁচী: ধোনির আবার রেকর্ড। তবে ২২ গজে নয়, বরং হিসাবের খাতায়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)-র নাম আবারও সর্বোচ্চ করদাতা হিসাবে উঠে আসল। ২০২৫-২৬ অর্থবর্ষে বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে সর্বোচ্চ আয়কর দিয়েছেন ধোনি। কত টাকা জানেন?

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু বছর আগে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে এখনও যুক্ত ধোনি। আইপিএল খেলেন। এছাড়া তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে, প্রচুর বিজ্ঞাপনও করেন। সেই সমস্ত আয় থেকেই কেন্দ্রকে তাঁর প্রাপ্য কর দিলেন।

বিহার-ঝাড়খণ্ডের আয়করের প্রিন্সিপাল চিফ কমিশনার ডঃ ডি সুধাকর রাও জানিয়েছেন, এই অর্থবর্ষেও সর্বোচ্চ কর দিয়েছেন ধোনি। ঠিক কত টাকা আয়কর দিয়েছেন, তা স্পষ্টভাবে না জানালেও, টাকার অঙ্ক যে বেশ কয়েক কোটি, তা স্পষ্ট।

গত অর্থবর্ষে ঝাড়খণ্ড থেকে ১২ হাজার কোটির রাজস্ব এসেছিল। বিহার থেকে ৮ হাজার কোটি আয় হয়েছিল। দুই রাজ্যের মোট রাজস্ব ২০ হাজার কোটি। এর মধ্যে ঝাড়খণ্ড থেকেই বেশি আয় হয়েছে সেখানকার শিল্প ও বাণিজ্যিক পরিকাঠামো থেকে।

এর আগেও ধোনির বিপুল ট্যাক্সের খবর সামনে এসেছিল। ২০২২-২৩ অর্থবর্ষে অ্যাডভান্স ট্যাক্স বাবদ ৩৮ কোটি টাকা দিয়েছিলেন। এবারেও তাঁর জমা দেওয়া আয়করের অঙ্ক এর কাছাকাছি হবে বলেই মনে করা হচ্ছে। তবে ধোনি নিজে আয়কর জমা নিয়ে কোনও তথ্য জানাননি।

Follow Us
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
ঝালমুড়ি হাতেই তৃণমূলকে খোঁচা পদ্ম কর্মীদের
ঝালমুড়ি হাতেই তৃণমূলকে খোঁচা পদ্ম কর্মীদের
ব্রিগেডে মোদী, মাতোয়ারা পদ্ম কর্মী-সমর্থকেরা
ব্রিগেডে মোদী, মাতোয়ারা পদ্ম কর্মী-সমর্থকেরা
উত্তর থেকে দক্ষিণ, মিলছে ব্রিগেড গ্রাউন্ডে
উত্তর থেকে দক্ষিণ, মিলছে ব্রিগেড গ্রাউন্ডে
এই প্রথমবার শাসকদলের সমর্থক হিসেবে ব্রিগেডে, কী বলছেন বিজেপি সমর্থকরা
এই প্রথমবার শাসকদলের সমর্থক হিসেবে ব্রিগেডে, কী বলছেন বিজেপি সমর্থকরা