AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজই FASTag KYC আপডেটের শেষ দিন, না করলে ‘বিপদ’

FASTag KYC Update: কেওয়াইসি আপডেট করার সময়সীমা শেষ হচ্ছে ২৯ ফেব্রুয়ারি। ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া (NHAI) বেশ কিছু দিন আগেই কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছিল গ্রাহকদের। সময়ের মধ্যে তা না করলে ফাসট্যাগ অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হতে পারে। যার জেরে ঘুরতে বা কাজে বেরিয়ে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।

আজই FASTag KYC আপডেটের শেষ দিন, না করলে ‘বিপদ’
প্রতীকী ছবি
| Updated on: Feb 29, 2024 | 1:42 PM
Share

নয়াদিল্লি: ফাসট্যাগ ব্যবহারকারীদের কেওয়াইসি আপডেট করার সময়সীমা শেষ হচ্ছে ২৯ ফেব্রুয়ারি। ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া (NHAI) বেশ কিছু দিন আগেই কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছিল গ্রাহকদের। সময়ের মধ্যে তা না করলে ফাসট্যাগ অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হতে পারে। যার জেরে ঘুরতে বা কাজে বেরিয়ে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।

KYC আপডেট না করতে কী হতে পারে?

নির্দিষ্ট সময়ের মধ্যে ফাসট্যাগের কেওয়াইসি আপডেট না করতে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। ২৯ ফেব্রুয়ারি মধ্যে তা না করা হলে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট ব্ল্যাকলিস্ট করতে পারে। এমনকি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। যার জেরে গাড়ি নিয়ে বেরিয়ে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।

কীভাবে কেওয়াইসি আপডেট করবেন?

  • IHMCL-এর কাস্টোমার পোর্টালে গিয়ে আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে। https://fastag.ihmcl.com লিঙ্কে ক্লিক করে আপনি যেতে পারবেন ওই পোর্টালে।
  • ওই পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে আপনাকে। মোবাইল নম্বর ও পাসওয়ার্ড বা ওটিপি দিয়ে লগ ইন করতে পারেন আপনি।
  • লগ ইন করতে খুলে যাবে ড্যাসবোর্ড। সেখানে ‘মাই প্রোফাইল’ অপশন পাবেন।
  • মাই প্রোফাইলে গিয়ে কেওয়াইসি স্ট্যাটাস এবং নথিভুক্তির সময় জমা দেওয়া নথি দেখতে পারবেন। সেখানেই আপনি কেওয়াইসি আপডেট করার অপশন পাবেন।

Follow Us