AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol-Diesel Price Cut: বড় খবর, লোকসভা নির্বাচনের আগেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

Lok Sabha Election 2024: ২০২২ সালের এপ্রিল মাস থেকেই পেট্রোল-ডিজেলের দামে খুব একটা পরিবর্তন আসেনি। ১০০ টাকার উপরে রয়েছে পেট্রোলের দাম। অয়েল মার্কেটি সংস্থাগুলি পরিকল্পনা, গ্রাহকদের কথা মাথায় রেখে লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা দাম কমানো হতে পারে।

Petrol-Diesel Price Cut: বড় খবর, লোকসভা নির্বাচনের আগেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Jan 17, 2024 | 9:42 AM
Share

নয়া দিল্লি: নতুন বছরে সুখবর। আগামী মাসেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। এমনটাই চিন্তাভাবনা করছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসেই পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) কমতে পারে। লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা কমতে পারে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারে ক্রুড তেলের (Crude Oil) দাম কমার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে অয়েল মার্কেটিং সংস্থাগুলি।

প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বিচার করে পেট্রোল-ডিজেল ও রান্নার এলপিজি গ্যাসের দাম কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াকিবহাল মহল সূত্রে খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে লাভের অঙ্ক ৭৫ হাজার কোটি টাকা পার করতে পারে। তাই পেট্রোল-ডিজেলের দাম কমলেও বিশেষ প্রভাব পড়বে না।

২০২২ সালের এপ্রিল মাস থেকেই পেট্রোল-ডিজেলের দামে খুব একটা পরিবর্তন আসেনি। ১০০ টাকার উপরে রয়েছে পেট্রোলের দাম। অয়েল মার্কেটি সংস্থাগুলি পরিকল্পনা, গ্রাহকদের কথা মাথায় রেখে লিটার প্রতি ৫ থেকে ১০ টাকা দাম কমানো হতে পারে। মূল্যবৃদ্ধির সময়ে এই দাম কমানোর সিদ্ধান্ত মধ্যবিত্তকে বিশেষ স্বস্তি দিতে পারে। এছাড়া চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের আগেই পেট্রোল-ডিজেলের দাম কমানো হলে, তার প্রভাব ব্যালট বাক্সেও পড়বে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা