AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol Pumps: পেট্রোল পাম্পে জ্বালানির পাশাপাশি এই পরিষেবাও পাওয়া যায়, তাও পুরো ফ্রি! অনেকে জানেন না…

Fuel Station Facilities: যারা বাইক বা গাড়ি ব্যবহার করেন, তারা প্রায় প্রতিনিয়তই পেট্রোল পাম্পে যান পেট্রোল কিংবা ডিজেল ভরাতে। তবে আপনি জানেন কি, শুধু পেট্রোল-ডিজেলের মতো জ্বালানি নয়, পেট্রোল পাম্পে আপনি আরও অনেক জিনিস পেতে পারেন। এর মধ্যে আবার অনেক কিছুই ফ্রি।

Petrol Pumps: পেট্রোল পাম্পে জ্বালানির পাশাপাশি এই পরিষেবাও পাওয়া যায়, তাও পুরো ফ্রি! অনেকে জানেন না...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 22, 2026 | 5:04 PM
Share

নয়া দিল্লি: যারা বাইক বা গাড়ি ব্যবহার করেন, তারা প্রায় প্রতিনিয়তই পেট্রোল পাম্পে (Petrol Pump) যান পেট্রোল কিংবা ডিজেল ভরাতে। তবে আপনি জানেন কি, শুধু পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) মতো জ্বালানি নয়, পেট্রোল পাম্পে আপনি আরও অনেক জিনিস পেতে পারেন। এর মধ্যে আবার অনেক কিছুই ফ্রি। এর জন্য কোনও টাকা লাগবে না। কী কী সেই পরিষেবা জানেন?

হাওয়া ভরানো- পেট্রোল পাম্পে আপনি যদি তেল ভরাতে যান, তাহলে গাড়ির চাকায় হাওয়া ভরিয়ে নিতে পারেন। এর জন্য কোনও অতিরিক্ত টাকা লাগে না। প্রায় প্রতিটি পেট্রোল পাম্পেই ইলেকট্রনিক এয়ার ফিলিং মেশিন থাকে। প্রতিটি পাম্পেই কর্মীরা সাহায্য করেন হাওয়া ভরাতে।

পানীয় জল- সমস্ত পেট্রোল পাম্পেই বিনামূল্যে পানীয় জল পাওয়া যায়। প্রতিটি পাম্পেই আরও সিস্টেম (RO system) বা ওয়াটার কুলার থাকে।

রেস্টরুম- প্রায় সবকটি পেট্রোল পাম্পেই শৌচাগার থাকে। এটি জনগণের ব্যবহারের জন্যই তৈরি করা হয়। এটি ব্যবহার করার জন্য কোনও চার্জ বা টাকা নেওয়া যায় না। যদি কেউ তেল না ভরান, কিন্তু শৌচাগার ব্যবহার করতে চান, তাহলে পেট্রোল পাম্প এই পরিষেবা দিতে বা কোনও টাকা দাবি করতে পারে না।

ফ্রি ইমার্জেন্সি কল- যদি কোনও বিপদে পড়েন, তাহলে আপনি পেট্রোল পাম্পে গিয়ে সেখান থেকে ইমার্জেন্সি ফোন কল করতে পারেন। পেট্রোল পাম্পের কর্মী বা মালিক এই পরিষেবা দিতে অস্বীকার করতে পারেন না।

ফার্স্ট এইড কিট- প্রত্যেকটা পেট্রোল পাম্পেই ফার্স্ট এইড কিট (first aid kit) রাখা বাধ্যতামূলক। ব্যান্ডেজ ও জরুরি ওষুধ রাখতে হয় এবং তা যেন এক্সপায়ার্ড না হয়, তা খেয়াল রাখতে হবে। যে কেউ প্রয়োজনে পেট্রোল পাম্প থেকে ব্যান্ডেজ নিতে পারেন।

ফায়ার সেফটি ইক্যুইপমেন্ট- গাড়ি বা বাইকে তেল ভরার সময় অনেক ক্ষেত্রে আগুন লেগে যায়। যেহেতু দাহ্য পদার্থ ভর্তি, তাই বিপদের আশঙ্কা করে সবসময় পেট্রোল পাম্পে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

যদি পেট্রোল পাম্প থেকে এই সমস্ত পরিষেবার কোনও একটি দিতে অস্বীকার করা হয় বা তার জন্য টাকা নেওয়া হয়, তাহলে অভিযোগ দায়ের করতে পারেন। pgportal.gov – এই পোর্টালে গিয়ে বা সরাসরি পেট্রোল পাম্প মালিকের কাছে অভিযোগ করতে পারেন।

Follow Us
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি পুলিশের
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি পুলিশের
তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রায় ঘোষণা করা উচিত: বিমান
তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রায় ঘোষণা করা উচিত: বিমান
আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল শীর্ষ আদালত?
আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল শীর্ষ আদালত?
সেলিমদা জিতেই যেতেন, বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে: সৃজন
সেলিমদা জিতেই যেতেন, বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে: সৃজন
গরমেই প্রচার, দৌড়াতে হচ্ছে প্রচুর, সহজ পাচ্য খাবারেই ভরসা শশী পাঁজার
গরমেই প্রচার, দৌড়াতে হচ্ছে প্রচুর, সহজ পাচ্য খাবারেই ভরসা শশী পাঁজার
সংযোজন ও বিয়োজন ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারিতে দুই তালিকাই রয়েছে
সংযোজন ও বিয়োজন ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারিতে দুই তালিকাই রয়েছে
'বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে', তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি
'বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে', তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি
আমি শমীক ভট্টাচার্যকে বলছি আপনি সিপিএম-এ ভোট দিন: সৃজন
আমি শমীক ভট্টাচার্যকে বলছি আপনি সিপিএম-এ ভোট দিন: সৃজন
রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট, ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা
রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট, ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?