AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Office Scheme: পোস্ট অফিসে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! জেনে নিন স্কিম সম্পর্কে

Post Office Time Deposit Scheme: পোস্ট অফিসে রয়েছে টাইম ডিপোজ়িট স্কিম। ব্যাঙ্কগুলো সাধারণত কয়েক দিন থেকে শুরু করে বেশ কয়েক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিম দিয়ে থাকে। সেখানে পোস্ট অফিস মাত্র চারটি টাইম ডিপোজিটের অফার দেয়। গ্রাহকরা এক বছর, দুই বছর, তিন বছর বা পাঁচ বছরের জন্য টাইম ডিপোজ়িট অ্যাকাউন্ট খুলতে পারেন।

Post Office Scheme:  পোস্ট অফিসে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! জেনে নিন স্কিম সম্পর্কে
প্রতীকী ছবিImage Credit: Getty Images
| Updated on: May 21, 2026 | 1:12 PM
Share

নয়া দিল্লি : টাকা বিনিয়োগের (Money Investment) একাধিক মাধ্যম রয়েছে। কেউ মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) টাকা বিনিয়োগ করেন। আবার কেউ নির্দিষ্ট হারে ঝুঁকি ছাড়া ব্যাঙ্কে বিনিয়োগেই স্বচ্ছন্দ। তবে, পোস্ট অফিসেও অনেকে বিনিয়োগ করেন। সেক্ষেত্রে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজ়িটের একাধিক স্কিম (Post Office Time Deposit Scheme) রয়েছে, যা আপনাকে দ্বিগুন লাভ দিতে পারে। ধরুন আপনি যদি ২ লক্ষ টাকা ফিক্সড ডিপোজ়িট করেন, তাহলে আপনি সুদে দারুণ লাভ করতে পারেন।

টাইম ডিপোজি়ট

পোস্ট অফিসে রয়েছে টাইম ডিপোজ়িট স্কিম। ব্যাঙ্কগুলো সাধারণত কয়েক দিন থেকে শুরু করে বেশ কয়েক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিম দিয়ে থাকে। সেখানে পোস্ট অফিস মাত্র চারটি টাইম ডিপোজিটের অফার দেয়। গ্রাহকরা এক বছর, দুই বছর, তিন বছর বা পাঁচ বছরের জন্য টাইম ডিপোজ়িট অ্যাকাউন্ট খুলতে পারেন।

বিকল্প কম হলেও নির্ভরযোগ্য রিটার্ন এবং কম ঝুঁকির কারণে এই স্কিমটি বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই স্কিমে কী কী সুদের হার থাকে, জেনে নেওয়া যাক

  • এক বছরের মেয়াদে টাইম ডিপোজ়িটের সুদ ৬.৯ শতাংশ
  • দুই বছরের মেয়াদে টিডি-র সুদ ৭ শতাংশ
  • তিন বছরের মেয়াদে টিডি-র সুদ ৭.১ শতাংশ
  • পাঁচ বছরের মেয়াদে টিডি-র সুদ ৭.৫ শতাংশ

সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায় পাঁচ বছরের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে।

২ লক্ষ বিনিয়োগে কত রিটার্ন?

তিন বছরের মেয়াদে যদি টাইম ডিপোজ়িট অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাঁদের জন্য প্রযোজ্য সুদের হার ৭.১ শতাংশ। ৩৬ মাসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি হাতে পাবেন প্রায় ২ লক্ষ ৪৭ হাজার ১৫ হাজার টাকা। অর্থাৎ তিন বছরের মেয়াদে বিনিয়োগকারী শুধুমাত্র সুদ হিসেবেই প্রায় ৪৭,০১৫ টাকা আয় করেন।

Follow Us