‘উফ, বুড়ি হয়ে গেলে…’, কার এমন কথা শুনে জবাব দিলেন অপরাজিতা?
অভিনেত্রী অপরাজিতা আঢ্য ফেসবুক পোস্টে, তাঁর মনের কথা তুলে ধরলেন। সঙ্গে লাল শাড়িতে ছবি দিয়েছেন অপরাজিতা। অভিনেত্রী লিখেছেন, ''চল্লিশ ছুঁলেই সবাই বলে, "উফ! বুড়ি হয়ে গেলে!" আমি বলি, "বেশ তো ভাই, বয়সটা কি ফ্রিজে রেখে দেব নাকি?" চুলে দুটো সাদা রং, মুখে দু-চারটে ভাঁজ, তাতেই যেন সমাজের চোখে আমি পুরনো এক সাজ!

অভিনেত্রী অপরাজিতা আঢ্য ফেসবুক পোস্টে, তাঁর মনের কথা তুলে ধরলেন। সঙ্গে লাল শাড়িতে ছবি দিয়েছেন অপরাজিতা। অভিনেত্রী লিখেছেন, ”চল্লিশ ছুঁলেই সবাই বলে, “উফ! বুড়ি হয়ে গেলে!” আমি বলি, “বেশ তো ভাই, বয়সটা কি ফ্রিজে রেখে দেব নাকি?” চুলে দুটো সাদা রং, মুখে দু-চারটে ভাঁজ, তাতেই যেন সমাজের চোখে আমি পুরনো এক সাজ! কিন্তু মজার কথা শুনবে? বয়স বাড়লে কি EMI কমে? সংসারের চিন্তা থামে? সকালের রান্না নিজে হয়? নাকি কাপড়গুলো নিজেই কাচে? বয়স বাড়লে কি সন্তানের দায়িত্ব কমে? মায়ের চিন্তা ফুরোয়? বাড়ির হিসেব মেটে? না, কিছুই তো কমে না!
শুধু বাড়ে মানুষের উপদেশ— “এত লাল শাড়ি কেন?” “এত সাজো কেন?” “এই বয়সে নাচ?” “এই বয়সে প্রেমের গান?” আরে বাবা, বয়স কি বিদ্যুতের বিল, যে নির্দিষ্ট দিনে কেটে যাবে রং? আমি তো সেই মানুষ, শুধু অভিজ্ঞতা একটু বেশি, হাসিটা একটু গভীর, কান্নাটা একটু চুপচাপ, আর নিজেকে ভালোবাসাটা আগের চেয়ে অনেক বেশি। কুড়িতে ছিলাম কুঁড়ি, ত্রিশে হয়েছি নদী, চল্লিশে এসে বুঝেছি— আমি আসলে সমুদ্র! আমার ঢেউ আছে, আমার গভীরতা আছে, আমার ঝড় আছে, আর আছে নিজের মতো বাঁচার সাহস। তাই শোনো সমাজ, বয়স বাড়া অপরাধ নয়, অপরাধ হলো— একজন নারীর বয়স দেখে তার রঙিন মনটাকে অবসর দিয়ে দেওয়া।
আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ। আর যদি লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হেসে একটা ছবি তুলি— তাহলে জেনে রেখো, আমি বুড়ি হইনি, আমি জীবনটাকে উদযাপন করছি! কারণ নারী বুড়ো হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।”
Follow Us
