AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PPF অ্যাকাউন্ট খোলার পরেও টাকা বাড়ছে না? এই ভুলগুলি করছেন না তো?

PPF Account Mistake: অনেকেই পিপিএফ অ্যাকাউন্ট খোলেন। কিন্তু তাতে নিয়মিত টাকা জমা দিতে পারেন না। পিপিএফ-এ চক্রবৃদ্ধি সুদের সুবিধা তখনই পাওয়া যায়, যখন প্রতি বছর নিয়মিতভাবে বিনিয়োগ করা হয়। বেশ কয়েক বছর কোনও বিনিয়োগ না করা হলে স্বাভাবিকভাবেই টাকা বাড়বে না।

PPF অ্যাকাউন্ট খোলার পরেও টাকা বাড়ছে না? এই ভুলগুলি করছেন না তো?
পিপিএফ অ্যাকাউন্টImage Credit: Getty Images
| Updated on: Apr 25, 2026 | 8:07 PM
Share

নয়া দিল্লি : পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল ভারতের অন্যতম জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এই প্রকল্প সরকার নির্ধারিত সুদের হারের পাশাপাশি ট্যাক্সের সুবিধাও প্রদান করে। তবে, অনেক সময় দেখা যায়, পিপিএফ-এ টাকা রাখলেও তা প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। এমনই অভিযোগ তোলেন বহু বিনিয়োগকারী। কেন এমনটা হয়? বাস্তবে, বিনিয়োগ সংক্রান্ত কিছু সাধারণ ভুলের কারণেই এমনটা হয়ে থাকে। এই ভুলগুলো এড়ানো গেলে, পিপিএফ-এ চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধাগুলো আরও ভালোভাবে কাজে লাগানো যায়।

কী কী ভুল করলে পিপিএফ-এ টাকা বাড়ে না?

নিয়মিত বিনিয়োগ না করে শুধু অ্যাকাউন্ট খোলা

অনেকেই পিপিএফ অ্যাকাউন্ট খোলেন। কিন্তু তাতে নিয়মিত টাকা জমা দিতে পারেন না। পিপিএফ-এ চক্রবৃদ্ধি সুদের সুবিধা তখনই পাওয়া যায়, যখন প্রতি বছর নিয়মিতভাবে বিনিয়োগ করা হয়। বেশ কয়েক বছর কোনও বিনিয়োগ না করা হলে স্বাভাবিকভাবেই টাকা বাড়বে না।

বড় লাভের আশায় অল্প পরিমাণে বিনিয়োগ

পিপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম বার্ষিক বিনিয়োগের পরিমাণ হল ৫০০ টাকা। তবে, অনেক বিনিয়োগকারী বড় লাভের আশায় এই ন্যূনতম পরিমাণ অর্থই জমা করেন। দীর্ঘমেয়াদে বড় লাভের জন্য বিনিয়োগকারীদের সাধারণত নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে অর্থ প্রদান করতে হবে।

বিনিয়োগের সময়কে উপেক্ষা করা

পিপিএফ-এ মাসের ৫ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত রাখা সর্বনিম্ন ব্যালেন্সের উপর ভিত্তি করে সুদ গণনা করা হয়। সেক্ষেত্রে ৫ তারিখের পরে টাকা জমা দেওয়া হলে, বিনিয়োগকারী সেই নির্দিষ্ট মাসের সুদ থেকে বঞ্চিত হতে পারেন। অর্থাৎ, মাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে। তা না হলে আপনি প্রত্যাশিত রিটার্ন নাও পেতে পারেন।

১৫ বছর পর অ্যাকাউন্ট বন্ধ করা

পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। তবে, অনেক বিনিয়োগকারী মেয়াদ শেষের সঙ্গে সঙ্গেই তাঁদের সম্পূর্ণ মূলধন তুলে নেন। কিন্তু, পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ একবারে পাঁচ বছরের জন্য বাড়ানো যেতে পারে।

সাধারণত এই ভুলগুলির কারণে পিপিএফ-এ টাকা কম বাড়তে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে, পিপিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও সমস্যা হলে বা বিনিয়োগ সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Follow Us