AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI-PAYTM: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল RBI-এর, আপনার টাকা কি সুরক্ষিত?

PAYTM Payments Bank licence: ২০২২ সালে ঋণদাতা প্রতিষ্ঠানটির ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে ধীরে ধীরs পদক্ষেপ করা শুরু করে আরবিআই। নিয়মকানুন পালন এবং কার্যক্রম নিয়ে বারবার তত্ত্বাবধান-সংক্রান্ত অভিযোগ সামনে আসছিল। তারপর থেকেই বিশেষ করে ২০২৪ সালে এই বিধিনিষেধ আরও কঠোর করা হয়।

RBI-PAYTM: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল RBI-এর, আপনার টাকা কি সুরক্ষিত?
পেটিএমImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Apr 24, 2026 | 11:59 PM
Share

নয়া দিল্লি: দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। অবশেষে কড়া পদক্ষেপ করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ২২(৪) ধারায় লাইসেন্স বাতিল করা হয়েছে। ২৪ এপ্রিল অর্থাৎ আজকের পর থেকে সব কাজকর্ম অর্থাৎ লেনদেন থেকে শুরু করে অর্থ জমা দেওয়া বা ঋণ দেওয়া সব কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৪ বছর আগের থেকেই ধাপে ধাপে এই সংস্থার উপর নানারকম বিধিনিষেধ আরোপ করে নিয়ন্ত্রিণ করা হচ্ছিল। এবার পুরোপুরি কাজকর্ম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন আরবিআই-এর এই সিদ্ধান্ত?

২০২২ সালে ঋণদাতা প্রতিষ্ঠানটির ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে ধীরে ধীরে পদক্ষেপ করা শুরু করে আরবিআই। নিয়মকানুন পালন এবং ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে বারবার তত্ত্বাবধান-সংক্রান্ত অভিযোগ সামনে আসছিল। তারপর থেকেই বিশেষ করে ২০২৪ সালে এই বিধিনিষেধ আরও কঠোর করা হয়।

লাইসেন্সটি বাতিল করার জন্য আরবিআই একাধিক কারণ উল্লেখ করেছে। যার মধ্যে রয়েছে ব্যাঙ্কটির কার্যক্রম ও পরিচালন পদ্ধতি। যা প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী বলে মনে করা হচ্ছে। আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কে কাজের ধরন আমানতকারী ও জনস্বার্থের জন্য ক্ষতিকর ছিল। অর্থাৎ জনসাধারণের জন্য এই ব্যাঙ্ক একেবারেই সুবিধাজনক ছিল না। জনসাধারণের ক্ষতি হতে পারে ভেবেই এই পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। একইসঙ্গে আরও অভিযোগ ছিল, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্সের সঙ্গে যুক্ত যে সব শর্ত মানতে হয়, তা মেনে চলতে ব্যর্থ হয়েছে সংস্থা।

গ্রাহকদের কী হবে?

আমানতকারীদের জন্য আশার কথা শুনিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে। ফলে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলেও আমানতকারীদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ, যাঁরা এই ব্যাঙ্কে টাকা রেখেছেন, তাঁদের দুশ্চিন্তার কারণ নেই বলেই মনে করছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Follow Us