AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আলিবাবার গুহা যেন RBI, দেশের ভাঁড়ারে কত সোনা রয়েছে, জানেন?

Gold Reserve: এক সময়ে যেখানে আর্থিক সমস্যার কারণে বিদেশে ভারতের সোনা বন্ধক রাখতে হয়েছিল, সেখানেই আজ বিদেশের তুলনায় দেশেই বেশি সোনা রয়েছে।

আলিবাবার গুহা যেন RBI, দেশের ভাঁড়ারে কত সোনা রয়েছে, জানেন?
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Nov 02, 2024 | 3:01 PM
Share

নয়া দিল্লি: ফুলে ফেঁপে উঠছে দেশের সোনার ভাণ্ডার। ৫ বছরেই দেশের রিজার্ভ ব্য়াঙ্কের সোনার ভাঁড়ারে ৪০ শতাংশ সম্পদ বৃদ্ধি হল। এমনটাই জানা গিয়েছে। সম্প্রতিই ব্রিটেন থেকে ১০০ টন সোনা ভারতে ফিরিয়ে এনেছে আরবিআই। তারপরই হিসাব কষে দেখা গিয়েছে, দেশের গোল্ড রিজার্ভ বা সোনার ভাণ্ডারে ২০১৯ সালের সেপ্টেম্বরে যেখানে ৬১৮ মেট্রিক টন সোনা ছিল, সেখানেই চলতি বছরের সেপ্টেম্বর মাসে তা ৮৫৪ মেট্রিক টনে পৌঁছেছে।

এক সময়ে যেখানে আর্থিক সমস্যার কারণে বিদেশে ভারতের সোনা বন্ধক রাখতে হয়েছিল, সেখানেই আজ বিদেশের তুলনায় দেশেই বেশি সোনা রয়েছে। আরবিআই-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে ৫১০ মেট্রিক টন সোনা রয়েছে। যা দেশের মোট গোল্ড রিজার্ভ বা সোনার ভাঁড়ারের ৬০ শতাংশ।

জানা গিয়েছে, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেশে থাকা সোনার ভাণ্ডার ১০২ টন বেড়েছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ড এবং ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে ৩২৪ মেট্রিক টন সোনা রাখা রয়েছে। গোল্ড ডিপোজিট হিসাবে ২০ মেট্রিক টন সোনা রয়েছে।

মার্কিন ডলারের হিসাবেও, দেশে সোনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ভাণ্ডার ৮.১৫ শতাংশ থেকে ৯.৩২ শতাংশে পৌঁছেছে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের ব্যবধানে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...