AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Card Complaint: ঠিক মতো রেশন পাচ্ছেন না? ওজনে গরমিল হচ্ছে? ঘরে বসেই জানান অভিযোগ

Helpline Number: আপনি যদি রেশন সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সরকার আপনার জন্য অভিযোগ করা আরও সহজ করে দিয়েছে। সরকার প্রতিটি রাজ্যের জন্য রেশন হেল্পলাইন নম্বর চালু করেছে। আপনি এই নম্বরগুলিতে অভিযোগ করতে পারেন এবং তারপরে আপনার অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Ration Card Complaint: ঠিক মতো রেশন পাচ্ছেন না? ওজনে গরমিল হচ্ছে? ঘরে বসেই জানান অভিযোগ
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 21, 2023 | 8:00 AM
Share

নয়াদিল্লি: আপনি যদি সরকারি রেশনের সুবিধা নিচ্ছেন তাহলে এই তথ্যটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতে সরকার ভর্তুকিতে কোটি কোটি গরিব মানুষকে রেশন দেওয়া হয়। দরিদ্রদের অবস্থার কথা মাথায় রেখে সরকার স্বল্পমূল্যে খাদ্যশস্য, চাল, চিনি সরবরাহ করে। এই অবস্থায় যদি কোনও দোকানদার আপনাকে রেশন দিতে অস্বীকার করে বা ওজনে ভুল করে তবে আপনি বাড়িতে বসে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। করোনার সময় দেশের কোটি কোটি দরিদ্র মানুষের সামনে খাদ্য ও পানীয়ের সংকট ছিল। লকডাউনের জেরে চাকরি হারিয়েছেন বহু মানুষ। কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে সরকার ভর্তুকি বা বিনামূল্যে রেশন প্রদানে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। এখনও সারা দেশে কোটি কোটি দরিদ্র পরিবারকে সরকার সহায়তা প্রদান করছে।

আপনি যদি রেশন সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সরকার আপনার জন্য অভিযোগ করা আরও সহজ করে দিয়েছে। সরকার প্রতিটি রাজ্যের জন্য রেশন হেল্পলাইন নম্বর চালু করেছে। আপনি এই নম্বরগুলিতে অভিযোগ করতে পারেন এবং তারপরে আপনার অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

হেল্পলাইন নম্বরের তালিকা-

অন্ধ্র প্রদেশ: 1800-425-2977 অরুণাচল প্রদেশ: 03602244290 অসম: 1800-345-3611 বিহার: 1800-3456-194 ছত্তীসগঢ়: 1800-233-3663 গোয়া: 1800-233-0022 গুজরাট: 1800-233-5500 হরিয়ানা: 1800-180-2087 হিমাচল প্রদেশ: 1800-180-8026 ঝাড়খণ্ড: 1800-345-6598, 1800-212-5512 কর্ণাটক: 1800-425-9339 কেরল: 1800-425-1550 মধ্য প্রদেশ: 181 মহারাষ্ট্র: 1800-22-4950 মণিপুর: 1800-345-3821 মেঘালয়: 1800-345-3670 মিজোরাম: 1860-222-222-789, 1800-345-3891 নাগাল্যান্ড: 1800-345-3704, 1800-345-3705 ওড়িশা: 1800-345-6724 / 6760 পাঞ্জাব: 1800-3006-1313 রাজস্থান: 1800-180-6127 সিকিম: 1800-345-3236 তামিলনাড়ু: 1800-425-5901 তেলেঙ্গানা: 1800-4250-0333 ত্রিপুরা: 1800-345-3665 উত্তর প্রদেশ: 1800-180-0150 উত্তরাখণ্ড: 1800-180-2000, 1800-180-4188 পশ্চিমবঙ্গ: 1800-345-5505 দিল্লি: 1800-110-841 জম্মু: 1800-180-7106 কাশ্মীর: 1800-180-7011 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: 1800-343-3197 চণ্ডীগড়: 1800-180-2068 দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ: 1800-233-4004 লাক্ষাদ্বীপ: 1800-425-3186 পুদুচেরি: 1800-425-1082

Follow Us