AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

N Chandrasekaran Salary: নিজের বেতন বাড়াতে রাজি নন চন্দ্রশেখরন! TATA Sons-র চেয়ারম্যান বছরে কত টাকা আয় করেন জানেন?

Tata Sons Chairman Salary: ২০২৫-২৬ অর্থবর্ষে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজের বেতন বৃদ্ধি করতে রাজি হননি। গত সপ্তাহে টাটা সন্সের বোর্ড মিটিং এবং নমিনেশন অ্যান্ড রিমিউনেশন কমিটির বৈঠক হয়েছিল। সেখানেই এন চন্দ্রশেখরন জানান যে তিনি এই বছর নিজের বেতন বৃদ্ধি বাতিল করছেন।

N Chandrasekaran Salary: নিজের বেতন বাড়াতে রাজি নন চন্দ্রশেখরন! TATA Sons-র চেয়ারম্যান বছরে কত টাকা আয় করেন জানেন?
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।Image Credit: Indranil Aditya/NurPhoto via Getty Images
| Updated on: Jun 17, 2026 | 1:03 PM
Share

নয়া দিল্লি: সময়টা ভালো যাচ্ছে না টাটা গ্রুপের (TATA Group)। কর্মী ছাঁটাই থেকে শুরু করে ক্যাপিটাল অ্যালোকেশন, নতুন বিজনেস বা উদ্যোগে লাভ- নানা কারণেই চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের (N Chandrasekharan)। এই বছরে নিজের বেতন বৃদ্ধিতে ‘না’ করে দিলেন।

২০২৫-২৬ অর্থবর্ষে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজের বেতন বৃদ্ধি করতে রাজি হননি। গত সপ্তাহে টাটা সন্সের বোর্ড মিটিং এবং নমিনেশন অ্যান্ড রিমিউনেশন কমিটির বৈঠক হয়েছিল। সেখানেই এন চন্দ্রশেখরন জানান যে তিনি এই বছর নিজের বেতন বৃদ্ধি বাতিল করছেন। কোনও অতিরিক্ত টাকা নেবেন না।

২০২৫ অর্থবর্ষে টাটা সন্সে রাজস্বে ২৪ শতাংশ বৃদ্ধি হয়েছিল। মোট ৫.৯২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল। তবে সংস্থার মোট লাভ বা নেট প্রফিটে ১৭ শতাংশ পতন হয়েছিল। ২৮ হাজার ৮৯৮ কোটি টাকা লাভ হয়েছিল সংস্থার।

কত বেতন এন চন্দ্রশেখরনের?

২০২৫ অর্থবর্ষে এন চন্দ্রশেখরনের মোট রেমুনেরাশন বা বেতন ছিল ১৫৫.৮ কোটি টাকা। দেশের সবথেকে বেশি বেতনপ্রাপ্ত কর্তা তিনিই। এর মধ্যে ১৫.১ কোটি টাকা বেতন ও অন্যান্য বেনেফিট। বাকি ১৪০.৭ কোটি টাকা সংস্থার লাভের ভিত্তিতে কমিশন বাবদ পেতেন।  ২০২৪ অর্থবর্ষে তাঁর বেতন ছিল ১৩৫.৩২ কোটি টাকা। অর্থাৎ এক বছরেই তার ১৫ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল।

সম্প্রতি টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা নতুন ব্যবসায় বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে পরে তিনি টাটা ইলেকট্রনিক্স-কে ভারতের উৎপাদন খাতে ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ব্যবসা হিসেবে স্বীকৃতি দেন।

Follow Us