
রেকর্ড গড়ার পথে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটানা অষ্টমবার বাজেট পেশ করে নজির গড়বেন নির্মলা। আজ, শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন তিনি। আর এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সবদিকেই এবার কেন্দ্রীয় সরকার নজর দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আয়কর ছাড়ের প্রত্যাশাও রয়েছে বেতনভোগী কর্মীদের।
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে সাধারণ মানুষের বাজেট বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর টিমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি বলেন, দেশের নাগরিকরা কীভাবে বিকাশের অংশ হবেন, তার দিশা রয়েছে বাজেটে। প্রধানমন্ত্রীর কথায়, চারদিক থেকে আয়ের উৎস খুলে দিয়েছে এই বাজেট।
বিস্তারিত পড়ুন: ‘ঐতিহাসিক, সাধারণ মানুষের বাজেট’, নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদী
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না, ঘোষণা অর্থমন্ত্রীর। এর উপরে আবার রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেখানে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। অর্থাৎ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয়, তাদের এবার থেকে কোনও আয়কর দিতে হবে না।
বিস্তারিত পড়ুন: ১২ লাখ টাকা পর্যন্ত কর ছাড়, আজকের বাজেটে আপনার কত টাকা বাঁচবে, জানেন?
মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে এই স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কিমে উপকৃত হবেন ৫ লক্ষ মহিলা।
বিস্তারিত পড়ুন: SC ও ST মহিলারা পাবেন আর্থিক সুবিধা, নতুন স্কিমের সুবিধা পেতে কী করবেন
বাজেট পেশ শেষ হতেই না হতেই ক্ষোভ উগরে দিলেন এ ভাষাতেই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ করলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর সাফ দাবি, দিল্লিতে বাংলা থেকে যতই বিজেপি সাংসদ যাক, বঞ্চনার খেলা চলছেই।
বিস্তারিত পড়ুন: ভোট বলেই বাজেটে শুধুই বিহার, বাংলার ‘বঞ্চনার’ কথা তুলে সরব অভিষেক
কী ভাবছে জনতা? বাঁকুড়া থেকে শিলিগুড়ি, জেলায় জেলায় পৌঁছে গিয়েছিল টিভি ৯ বাংলার ক্যামেরা। উঠে এল নানা মুনির নানা মত।
বিস্তারিত পড়ুন: ১২ লাখ টাকায় ছাড় পেয়েও কেন খুশি নয় মধ্যবিত্তের একাংশ?
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে KYC (Know Your Customer) আপডেট করার প্রয়োজন পড়ে। প্রতারণার সম্ভাবনা এড়াতে ও গ্রাহকদের ঝুঁকি কমাতে এই KYC আপডেট করতে হয়।
বিস্তারিত পড়ুন: KYC-তে আসছে বদল! বাজেটে বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর
ক্যানসার-সহ দুরারোগ্য ব্যাধীর জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে লাগবে না কোনও কর। পাশাপাশি, আরও ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেন অর্থমন্ত্রী।
বিস্তারিত পড়ুন: অর্থমন্ত্রীর ঘোষণার পর দাম কমছে কোন কোন জীবনদায়ী ওষুধের? নাম জানেন কি?
বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। বিভিন্ন নতুন স্কিমের কথাও ঘোষণা করা হয়েছে। বাজেট অনুসারে একাধিক পণ্যের দাম কমতে চলেছে।
কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন: কোন কোন জিনিসের দাম কমল বাজেটে
বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আয়করে বিরাট ছাড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর (Income Tax) দিতে হবে না। ঘোষণা অর্থমন্ত্রীর।
বিস্তারিত পড়ুন: ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর, সবথেকে বড় ঘোষণা বাজেটে
মেডিক্যাল ট্যুরিজম প্রোমোট করা হবে।
নতুন স্কিম আনা হবে ৫ লক্ষ মহিলা, এসসি ও এসটি-দের জন্য। জানালেন অর্থমন্ত্রী।
বাজেট পেশ হওয়ার আগেই উত্তাল সংসদ। মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে সরব হন বিরোধীরা। হট্টগোলের মধ্যে বাজেট বক্তৃতা শুরু করলেন নির্মলা সীতারামন।
সকালেই একে একে সংসদে পৌঁছেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিরণ রিজিজু সহ সব মন্ত্রীরা। ১০টা ২৫ মিনিটে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে অনুমোদন পেল নির্মলা সীতারামনের বাজেট।
এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন। স্বাধীন ভারতে এটাই কোনও অর্থমন্ত্রীর সর্বাধিক বার পেশ করা বাজেট। প্রতিবারই বাজেটে একটা বিশেষ নজর থাকে অর্থমন্ত্রীর শাড়ির দিকে।
বিস্তারিত পড়ুন: বাজেটে অটুট অর্থমন্ত্রীর ফ্যাশন স্টেটমেন্ট, এবার কোন রাজ্যের শাড়িতে দেখা গেল তাঁকে?
শেয়ার বাজারের প্রথম ঘণ্টা বাজতেই বাড়তে শুরু করে পয়েন্ট। বাজেটের আগেই ‘ঘোড়ার’ মতো ছুটতে শুরু করে শেয়ার বাজার, বলছেন বিশেষজ্ঞরা। এদিন সকাল ১০টা পর্যন্ত এক ধাক্কায় ৩০০ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৫৬০এ দাঁড়িয়েছে নিফটি ৫০।
বিস্তারিত পড়ুন: এক লাফে হাজার পয়েন্ট! বাজেটের আগেই ‘ঘোড়ার’ মতো ছুটছে শেয়ার বাজার
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর হাতে দই-চিনি খেয়ে সংসদের উদ্দেশে রওনা হলেন নির্মলা।
অর্থ মন্ত্রকে প্রতিমন্ত্রী, অর্থ সচিব ও বাজেটের পিছনে থাকা পুরো টিমের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা। এরপর তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে। সকাল ১০ টা ২৫ মিনিটে মন্ত্রিসভার বৈঠক হবে, সেখানেই পাশ হলে বাজেট। এরপর সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
নিজের বাসভবন থেকে সংসদের পথে রওনা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরোন তিনি। পৌঁছে যান অর্থ মন্ত্রকের দফতরে। সকাল ১১টায় বাজেট পেশ করবেন তিনি।
পেনশন স্কিম নিয়ে কোনও বড় ঘোষণা করা হতে পারে, এমনটাই অনুমান অর্থনৈতিক বিশ্লেষকদের। NPS, EPS ও UPS-এর মতো স্কিমের ক্ষেত্রে কী ঘোষণা হবে, সেদিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর কয়েক ঘণ্টা বাকি। তার আগেই স্বস্তির খবর পেলেন দেশের মানুষ। দাম কমল গ্যাস সিলিন্ডারের। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, এই নিয়ে পরপর দু মাসে দাম কমল সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এই হ্রাস করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: কমল গ্যাসের দাম, বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর
শুক্রবারই শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বক্তব্য পেশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পেশ করা বাজেটে অর্থমন্ত্রীর কৌশল কী হবে, সেদিকে থাকবে নজর। মধ্যবিত্ত মানুষ এই মুহূর্তে যে সমস্যার মধ্য়ে দিয়ে যাচ্ছে, সেটা মেটানোই কি হবে সরকারের মূল লক্ষ্য? নাকি সব সেক্টরে প্রত্যাশার দিকে নজর দেবে কেন্দ্র?