AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড় লাভের সুযোগ, আবার ঝুঁকি বেশি! কী এই অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড?

Alternative Investment Fund: মিউচুয়াল ফান্ড জনসাধারণের থেকে মূলধন সংগ্রহ করে সেটি বিনিয়োগ করে থাকে, কিন্তু অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড সাধারণত বিত্তবান ব্যক্তি বা পরিবারের গোষ্ঠী মাধ্যমে সংগ্রহীত তহবিল, যা অতি ঝুঁকি সম্পন্ন বিনিয়োগ করে।

বড় লাভের সুযোগ, আবার ঝুঁকি বেশি! কী এই অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড?
ফাইল চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Jul 22, 2026 | 8:16 PM
Share

শমিতা সাহা, সেবি শংসায়িত বিশেষজ্ঞ

আধুনিক বিনিয়োগের বিভিন্ন ধরনের স্কিমের মধ্যে একটি অন্যতম স্কিম হল অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড। মিউচুয়াল ফান্ড জনসাধারণের থেকে মূলধন সংগ্রহ করে সেটি বিনিয়োগ করে থাকে, কিন্তু অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড সাধারণত বিত্তবান ব্যক্তি বা পরিবারের গোষ্ঠী মাধ্যমে সংগ্রহীত তহবিল, যা অতি ঝুঁকি সম্পন্ন বিনিয়োগ করে। এই ধরণের তহবিলে বিনিয়োগকারীকে কমপক্ষে ১ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

ভারতবর্ষের শেয়ার বাজারের রেগুলেটর সেবি (SEBI) অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন-

ক্যাটেগরি ১-AIF:

এই প্রকৃতির তহবিল নতুন ব্যবসা, রাজ্যের পরিকাঠামোর জন্য বিনিয়োগ, স্টার্ট আপ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যবসায় বিনিয়োগ করে। এঞ্জেল ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, ইনফ্রা ফান্ড, সোশ্যাল ভেঞ্চার ফান্ড, SME ফান্ড ইত্যাদি ক্যাটেগরি ১- AIF এর অধীন।

দীর্ঘমেয়াদি (৭-১০ বছর কমপক্ষে), তারল্যের (লিকুইডিটি) অভাব এবং ঝুঁকিপূর্ণ এই ধরণের পণ্য বিত্তবান পরিবারের বিনিয়োগের জন্য উপযুক্ত। ঝুঁকি, জটিলতা এবং মেয়াদের জন্য সবার ক্ষেত্রে এই ধরণের বিনিয়োগ কার্যকরী নয়।

ক্যাটেগরি ২ AIF:

যে কোম্পানিগুলি স্টক এক্সচেঞ্জ মাধ্যমে শেয়ার বাজারে কেনা বেচা হয় না, যাদের IPO হয়নি যেমন প্রাইভেট ইকুইটি , ডেট ফান্ড , রিয়েল এস্টেট ফান্ড, স্ট্রাকচার্ড ক্রেডিট ইত্যাদি। ঋণ পরিশোধে অক্ষম , আর্থিক সঙ্কটগ্রস্ত কোম্পানিদের সম্পদকে যৌথ ভাবে ঋণ পত্রের মাধ্যমে বিনিয়োগকারীর কাছে পৌঁছে দেওয়া হয়। যেহেতু এই ধরণের ঋণ পত্রের পেছনে পণ্যগুলি অতিরিক্ত ঝুঁকিগ্রস্ত, তাই সুদের হার অন্যান্য স্থির আয় যুক্ত পণ্য যেমন ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেকটাই বেশি হয়।

এই ধরণের পণ্যে বেশি ধার নিয়ে, বেশি রিটার্ন প্রদান হয় না বরং নিজস্ব ঝুঁকি বেশী থাকে বলে বেশি সুদ প্রদান করা হয়। এই ধরণের তহবিলে তারল্য থাকে না, মানে সহজে বিনিয়োগ থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। ৪-৮ বছরের মেয়াদ অবধি বিনিয়োগ ধরে রাখতে হয়।

ক্যাটেগরি ৩ AIF:

এই তহবিল জটিল এবং অতিশয় লেভারেজের ব্যবহার করে ডেরিভেটিভ (আর্থিক পণ্য, যার নিজের কোনও অভ্যন্তরীণ মূল্য নেই; বরং কোনও ‘অন্তর্নিহিত সম্পদ’ যেমন শেয়ার, বন্ড, মুদ্রা বা কমোডিটি থেকে যার মূল্য জ্ঞাত হয়) বা ফাটকা বাজারে বিনিয়োগ করে অতিশয় ঝুঁকি নিয়ে অতিরিক্ত রিটার্ন প্রদান করতে পারে।

লিভারেজের অর্থ হল, টাকা ধার নিয়ে বিনিয়োগ করে রিটার্ন পাওয়া, কিন্তু বিনিয়োগে যদি লোকসান হয় তাহলে লিভারেজের ফলে লোকসানের মাত্রা অনেক বেশি হয়। পাইপ ফান্ডস (পাবলিক ইনভেস্টমেন্ট ইন প্রাইভেট ইকুইটি ) ক্যাট-৩ AIF এর অধীন।

আধুনিক বিনিয়োগের জন্য বিত্তবান বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড বাজার সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। বিস্তারিত জানতে সরাসরি কোনো বিনিয়োগ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।

Follow Us