AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: মেট্রোর দেওয়ালে এক আঙুল ফাটল, পুরো অংশটা ভেঙে তৈরি করতে হবে

Metrol Salt Lake Line: গত বছরের ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেয়। চারটি পিলারে বড় আকারের ফাটল দেখা দিতেই নিরাপত্তার কারণে কবি সুভাষ মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আর এবার সেক্টর ফাইভ লাইনে দেখা দিল ফাটল।

Kolkata Metro: মেট্রোর দেওয়ালে এক আঙুল ফাটল, পুরো অংশটা ভেঙে তৈরি করতে হবে
কলকাতা মেট্রোয় ফাটলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 8:09 PM
Share

কলকাতা: ফের ফাটল দেখা দিল কলকাতা মেট্রোর (Kolkata Metro) দেওয়ালে। এবার সেক্টর ফাইভ লাইনে দেখা দিল ফাটল। চলমান সিঁড়ির পিছনে থাকা দেওয়ালের একপাশে ওই ফাটল দেখা দিয়েছে বুধবার সকালে। আচমকা ওই ফাটল দেখতে পান কর্মীরা। একেবারে নীচ থেকে উপর পর্যন্ত লম্বালম্বি ফাটল ধরেছে দেওয়ালে।

সল্টলেকের সিটি সেন্টার মেট্রো স্টেশনের চলমান সিঁড়ির অংশের ঠিক পিছনের দেওয়ালে ওই ফাটল দেখা গিয়েছে। ফাটলটি লম্বায় প্রায় ৯ ফুটের কাছাকাছি। সকালে এই ছবি সামনে আসার পর ইতিমধ্যেই মেট্রোরেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ছুটে যান। ছুটে যান নির্মাণকর্মীরাও। যে অংশে ফাটল দেখা দিয়েছে, সেটাকে ভেঙে নতুন করে তৈরি করা হবে।

তবে যে অংশে ফাটল দেখা গিয়েছে, সেটা কোনও পিলারের অংশ নয় বলেই জানা গিয়েছে। ফলে উদ্বেগের কোনও কারণ নেই। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই মেট্রো লাইন। এই রুটে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন প্রতিদিন।

এই ফাটল প্রসঙ্গে, মেট্রোর সিপিআরও এসএস কান্নান বলেন, “অফিসার পাঠিয়েছি। ইঞ্জিনিয়াররাও গিয়েছেন। ওরা খতিয়ে দেখছে। আমাকে জানিয়েছে যে চিন্তার কোনও কারণ নেই।”

গত বছরের ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেয়। চারটি পিলারে বড় আকারের ফাটল দেখা দিতেই নিরাপত্তার কারণে কবি সুভাষ মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আর এবার সেক্টর ফাইভ লাইনে দেখা দিল ফাটল।

Follow Us