Kalyan Banerjee: বেইমানি দিয়ে শুরু, সাসপেনশন হতেই কাকলীদের আর কী কী বললেন কল্যাণ?
Parliament Update: তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কল্য়াণ বলেন, "করবেই তো। যে উপকার করে... মিথ্যা কথা বলছে। সাসপেনশন দিয়ে আমায় আটকানো যায় না। ওঁরা মানুষের কাছে সাসপেন্ড হয়ে গিয়েছে। এরা ঘর থেকে বেরতে পারে না। ২০ জনের দল! একটা ভোট নেই। ২০ জনের দলে ২০ জনই আছে। আর কেউ নেই।"

এ দিন সাসপেনশনের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এক বছর পর কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না। আমাকে সাসপেন্ড করে কী হবে? ২০ জন বেইমানকে দেখে নেব। বেইমানকে বেইমানই বলব। তাতে যা হওয়ার হবে। বেইমানকে তো অন্য কিছু বলতে পারব না। যাকে মাটি থেকে তুলে এনে টিকিট দিয়েছি, কেউ চিনত নাকি? দল তো আমাকেও বলছে, কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে! আমাকেও তো শুনতে হচ্ছে। আমি কী করব, সেটাও আমি দলকে বলছি। ববি হাকিমকে তো আমি আনিনি। অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি।”
তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কল্য়াণ বলেন, “করবেই তো। যে উপকার করে… মিথ্যা কথা বলছে। সাসপেনশন দিয়ে আমায় আটকানো যায় না। ওঁরা মানুষের কাছে সাসপেন্ড হয়ে গিয়েছে। এরা ঘর থেকে বেরতে পারে না। ২০ জনের দল! একটা ভোট নেই। ২০ জনের দলে ২০ জনই আছে। আর কেউ নেই।”
সাসপেন্ড হওয়া সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি আগামিকালও সংসদে আসবেন।
অন্যদিকে, মিতালী বাগ ফেসবুকে পোস্ট করেছেন, “তফশিলি জাতি মানেই কি রাস্তার মেয়ে? তাই যদি হয়, রাস্তার মেয়েদেরও বাঁচার অধিকার আছে! রাস্তা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়।”
