AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooch Tragedy: ‘মদ্যপান করবেন না’, ২১ জনের মৃত্যু, ৬০০ জন হাসপাতালে ভর্তির পরই আর্জি প্রশাসনের

Manipur Spurious Liquor: গত ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে বিষ মদ পান করে মৃত্যু হয়েছে। মৃত পুরুষ ও মহিলাদের বয়স ৩০ থেকে ৭২ বছরের মধ্য়ে। সকলেরই মৃত্য়ুর আগে কিছু উপসর্গ দেখা গিয়েছিল যেমন দৃষ্টি ঝাপসা হয়ে আসা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তলপেটে যন্ত্রণা ও বমি।

Hooch Tragedy: 'মদ্যপান করবেন না', ২১ জনের মৃত্যু, ৬০০ জন হাসপাতালে ভর্তির পরই আর্জি প্রশাসনের
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Nov 22, 2026 | 7:32 AM
Share

ইম্ফল: একের পর এক মৃত্যু। হাসপাতালে ভর্তি শয়ে শয়ে মানুষ। সবাই লড়ছেন মৃত্যুর সঙ্গে। এই সব কিছুর মূলেই রয়েছে মদ। বিষ মদ। মণিপুরে বিষমদ পান করে মৃত্যু অন্তত ২১ জনের। অসুস্থ আরও কমপক্ষে ৬০০ জন।

মণিপুরের চন্দেল জেলায় বিষমদ পান করে মৃত্যুমিছিল লেগেছে। শনিবারই ১৬ জনের মৃত্যুর খবর মিলেছিল। আজ, রবিবার তা বেড়ে ২১-এ পৌঁছল। যে ৬০০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে ১২ জনের অবস্থা সঙ্কটজনক, তাদের আইসিইউ-তে ভর্তি রাখা হয়েছে। বিষমদে মৃত্যুর খবর সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই বিষমদের উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে বিষ মদ পান করে মৃত্যু হয়েছে। মৃত পুরুষ ও মহিলাদের বয়স ৩০ থেকে ৭২ বছরের মধ্য়ে। সকলেরই মৃত্য়ুর আগে কিছু উপসর্গ দেখা গিয়েছিল যেমন দৃষ্টি ঝাপসা হয়ে আসা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তলপেটে যন্ত্রণা ও বমি।

কিছু রোগীর কমিউনিটি হেলথ সেন্টারেই মৃত্যু হয়। বাকিদের চন্দেল ও ইম্ফলের হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান, বিষমদ পান করার কারণেই এদের মৃত্যু হয়েছে। তবে এখনও মেডিক্যাল রিপোর্ট পাওয়া যায়নি।

মণিপুরের চান্দেল জেলার চাকপিকারং ও সংলগ্ন এলাকাতেও এই ঘটনার খবর পাওয়া গিয়েছে। কাকচিং জেলার সুগনু এলাকাতেও একই ধরনের ঘটনার খবর সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ও মৃত ব্যক্তিরা যে মদ খেয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, সেটি সুগনু এলাকা থেকেই সংগ্রহ করা হয়েছিল। তবে ঘটনার তদন্ত এখনও চলছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে পাওয়া অ্যালকোহলজাতীয় পানীয় এড়িয়ে চলার জন্য বাসিন্দাদের পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

Follow Us