AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: দাম বেড়েছে ১০,০০০! প্রেমের সপ্তাহে আরও ‘গরম’ হয়েছে সোনা

Gold Price Today: প্রায় ১০ হাজার টাকা বেড়ে গিয়েছে সোনার দর। সেদিন তা ঘোরা ফেরা করছিল ৭৭ হাজারের গন্ডিতে। এবার ছুঁতে চলেছে ৮৭ হাজারের গন্ডি।

Gold Price Today: দাম বেড়েছে ১০,০০০! প্রেমের সপ্তাহে আরও 'গরম' হয়েছে সোনা
প্রতীকী ছবিImage Credit: Meta AI | PTI
| Updated on: Feb 09, 2025 | 8:58 AM
Share

কলকাতা: সোনা যে হারে চড়ছে তাতে এবার রীতিমতো ভয় পাচ্ছে দেশের মধ্যবিত্তরা। নতুন বছর পরে এক মাস হয়েছে। আর এক মাস সোনার দাম ঘিরে কয়েক হাল হয়েছে মধ্যবিত্তের। মাঝে আবার ছিল বিয়ের মরসুম। সেই সময়ও চড়চড়িয়ে চড়েছে সোনার দর।

গত পয়লা জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা বেড়ে গিয়েছে সোনার দর। সেদিন তা ঘোরা ফেরা করছিল ৭৭ হাজারের গন্ডিতে। এবার ছুঁতে চলেছে ৮৭ হাজারের গন্ডি। এক নজরে দেখে নেওয়া যাক, আজ কত চলছে সোনার দর।

২২ ক্যারেট সোনার দর –

এদিন ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দর রয়েছে ৭ হাজার ৯৪৫ টাকায়। ১০ গ্রাম সোনার দর যথাক্রমে ৭৯ হাজার ৪৫০ টাকায়। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৭ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকায়।

২৪ ক্যারেট সোনার দর –

এদিন ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দর এসে ঠেকেছে ৮ হাজার ৬৬৭ টাকায়। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৬ হাজার ৬৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দর –

এদিন ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৬ হাজার ৫০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ০১০ টাকা। ১০০ গ্রাম সোনার দর এসে ঠেকেছে ৬ লক্ষ ৫০ হাজার ১০০ টাকায়।

সোনার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু দাম চড়েছে রুপোর। তবে মাঝে এক লক্ষের গন্ডি ছুঁয়েও শান্ত হয়েছে রুপো। এদিন ১ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৯ টাকায়। ১ কেজির দাম রয়েছে ৯৯ হাজার ৫০০ টাকায়।

Follow Us