AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yarn Trade War: ভারতের সুতোয় টান! কেন আমদানিতে শুল্ক বসাচ্ছে Bangladesh?

Bangladesh Yarn Import, Trade War: দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়া থেকে শুরু করে আইপিএল বিতর্ক, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলেনি। উল্টে ঢাকার অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার সুর আরও চড়েছে। গত এপ্রিল মাস থেকেই স্থলপথে সুতো আমদানিতে একপ্রস্থ বাধা দিয়েছিল ঢাকা।

Yarn Trade War: ভারতের সুতোয় টান! কেন আমদানিতে শুল্ক বসাচ্ছে Bangladesh?
ভারতকে চোখ রাঙাচ্ছে ইউনূসের দেশ?Image Credit: PTI
| Updated on: Jan 08, 2026 | 6:02 PM
Share

বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক তিক্ততার রেশ এবার গড়াল সুতোর বাজার পর্যন্ত। জানা গিয়েছে ভারত থেকে আমদানি করা সুতোর উপর ১০ থেকে ২০ শতাংশ শুল্ক বসানর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ঢাকা।

কেন এই সংঘাত?

দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় নেওয়া থেকে শুরু করে আইপিএল বিতর্ক, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলেনি। উল্টে ঢাকার অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার সুর আরও চড়েছে। গত এপ্রিল মাস থেকেই স্থলপথে সুতো আমদানিতে একপ্রস্থ বাধা দিয়েছিল ঢাকা। এবার লক্ষ্য ভারতীয় বাজারকে সরাসরি শুল্কের ধাক্কা দেওয়া।

হিসেবটা বুঝে নিন

২০২৫ সালে ভারত মোট ৩.৫৭ বিলিয়ন ডলারের সুতো রপ্তানি করেছে। আপনি জানলে অবাক হবেন, তার প্রায় ৪৫.৯ শতাংশ একাই কিনেছে বাংলাদেশ। এখন যদি ২০ শতাংশ শুল্ক বসে, তবে কয়েক হাজার কোটি টাকার রপ্তানি মার খাবে।

কার ক্ষতি সবথেকে বেশি?

এক অর্থনৈতিক বিশ্লেষকের মতে, এর ফলে ভারতের বাজারে সুতোর বাড়তি জোগান তৈরি হবে। ফলে দাম পড়ে যাবে হুহু করে। এতে বড়সড় লোকসানের মুখে পড়বেন আমাদের তুলো চাষি ও মিল মালিকরা। আর এক বিশেষজ্ঞ বলছেন, ঢাকার এই সিদ্ধান্তে ভারতের রপ্তানি বাজারে বড়সড় ধস নামতে পারে।

ভবিষ্যৎ কী?

বাণিজ্যিক সংঘাত যে যুদ্ধের রূপ নিচ্ছে, তা স্পষ্ট। মে মাসে ভারতও বাংলাদেশের পোশাক আমদানিতে রাশ টেনেছিল। এখন দেখার, এই ‘সুতো-যুদ্ধে’ ভারতের পরবর্তী চাল কী হয়।

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!