AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘২০০০০ লোক নিয়ে দেশে ঢুকব!’, হুমকি বাদশার! লন্ডনের মাটিতে কী ঘটবে?

ক্যাপশনে তিনি সরাসরি লন্ডনের অনুরাগীদের উদ্দেশ্য করে লিখেছেন, "লন্ডন, এবার ইজ্জতের সওয়াল! ২২ মার্চ দেখা হচ্ছে ওটু-তে।" বাদশার এই জেদ এবং লড়াইয়ের মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন তার অগণিত ভক্ত। নোরা ফাতেহি থেকে শুরু করে সাধারণ অনুরাগী—সবাই তাকে সমর্থন জানিয়ে লিখছেন, "দরজায় বাধা পাওয়া থেকে শুরু করে মঞ্চ দখল করা পর্যন্ত, এটাই বাদশার আসল পরিচয়।"

'২০০০০ লোক নিয়ে দেশে ঢুকব!',  হুমকি বাদশার! লন্ডনের মাটিতে কী ঘটবে?
| Updated on: Mar 04, 2026 | 12:42 PM
Share

আগামী ২২ মার্চ লন্ডনের বিখ্যাত ‘দ্য ওটু এরিনা’-তে প্রথম ভারতীয় র‍্যাপার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন বাদশা। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের আগেই এক বিড়ম্বনার শিকার হলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বাদশা জানিয়েছেন, O2 এরিনার ভেতরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

গত ৩ মার্চ বাদশা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, নীল-লাল জ্যাকেট ও ট্র্যাক প্যান্ট পরা বাদশা ভেন্যুটির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বেশ বিরক্ত ও মনমরা। ভিডিওর ওপর তিনি বড় বড় অক্ষরে লিখেছেন, “ভেতরে ঢুকতে দিল না। এবার ২২ মার্চ ২০,০০০ সদস্যের পরিবার নিয়ে ভেতরে ঢুকব।” ক্যাপশনে তিনি সরাসরি লন্ডনের অনুরাগীদের উদ্দেশ্য করে লিখেছেন, “লন্ডন, এবার ইজ্জতের সওয়াল! ২২ মার্চ দেখা হচ্ছে ওটু-তে।” বাদশার এই জেদ এবং লড়াইয়ের মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন তার অগণিত ভক্ত। নোরা ফাতেহি থেকে শুরু করে সাধারণ অনুরাগী—সবাই তাকে সমর্থন জানিয়ে লিখছেন, “দরজায় বাধা পাওয়া থেকে শুরু করে মঞ্চ দখল করা পর্যন্ত, এটাই বাদশার আসল পরিচয়।”

লন্ডনের এই বিশাল মঞ্চে পারফর্ম করার আগে কিছুটা উত্তেজিত ও স্নায়ুচাপে ভুগছিলেন বাদশা। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর সেট থেকে শ্রেয়া ঘোষালের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে শ্রেয়ার কাছে টিপস এবং আশীর্বাদ চাইলে সুরসম্রাজ্ঞী তাকে উজাড় করে প্রশংসা করেন এবং সবাইকে বাদশার লাইভ শো দেখার অনুরোধ জানান। বাদশা আবেগী হয়ে লেখেন, “আমি আশীর্বাদ চেয়েছিলাম, তিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন।”

সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক বিবৃতিতে বাদশা বলেন, “ওটু এরিনায় হেডলাইনার হওয়াটা শুধু একটা মাইলফলক নয়, এটা আমার বহু বছরের স্বপ্ন। দেশি হিপ-হপ এখন বিশ্বমঞ্চের দাবিদার। লন্ডন, আমরা একসঙ্গে ইতিহাস গড়তে চলেছি। ২২ মার্চ ২০২৬ এমন এক রাত হবে যা আমরা সারাজীবন মনে রাখব।” আপাতত ওটু এরিনার সেই বন্ধ দরজার ‘অপমানের’ জবাব ২২ মার্চ পারফরম্যান্সের মাধ্যমে দেওয়ার জন্য মুখিয়ে আছেন এই তারকা।