AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IAF Agniveer Recruitment 2024: বায়ুসেনায় চাকরির দারুণ সুযোগ, আজই অগ্নিবীরের ফর্ম পূরণ করুন

IAF Agniveer Recruitment 2024: অগ্নিবীরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অগ্নিবীর বায়ু-তে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি। নিয়োগ পরীক্ষা শুরু হবে ১৭ মার্চ থেকে।

IAF Agniveer Recruitment 2024: বায়ুসেনায় চাকরির দারুণ সুযোগ, আজই অগ্নিবীরের ফর্ম পূরণ করুন
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Jan 18, 2024 | 6:00 AM
Share

নয়া দিল্লি: ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) চাকরি করতে চান? তবে সামনেই রয়েছে দারুণ সুযোগ। কেন্দ্রের অগ্নিবীর (Agniveer) প্রকল্পের অধীনে ভারতীয় বায়ুসেনায় শুরু হচ্ছে নিয়োগ। অবিবাহিত মহিলা ও পুরুষরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি।

অগ্নিবীরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অগ্নিবীর বায়ু-তে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি। নিয়োগ পরীক্ষা শুরু হবে ১৭ মার্চ থেকে।

বয়সসীমা-

যারা ২০০৪ সালের ২ জানুয়ারি থেকে ২০০৭ সালে ২ জুলাইয়ের মধ্যে যাদের জন্ম, তারাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। অঙ্ক, পদার্থবিদ্য ও ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক। এছাড়া যারা মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

Follow Us