West Bengal News Today Live: SIR শেষের পথে, তবু সংঘাত মিটছে না রাজ্য-কমিশনের

Breaking News in Bengali Live Updates: পশ্চিমবঙ্গে পুরোদমে এগোচ্ছে ভোটের প্রস্তুতি। এসআইআরও প্রায় শেষ পর্বে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ৭দিন পিছিয়ে যাওয়ায় ভোটের দিনক্ষণে কোনও প্রভাব পড়বে কি না, তা স্পষ্ট নয়। শুক্রবারের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

West Bengal News Today Live: SIR শেষের পথে, তবু সংঘাত মিটছে না রাজ্য-কমিশনের

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 15, 2026 | 10:29 AM

সূত্রের খবর, আগামী ২ মার্চ বাংলায় হয়ে যেতে পারে ভোট ঘোষণা। তিন দফায় হতে পারে ভোট। এই জল্পনার মধ্যেই রাজ্যে এসআইআর ও বিধানসভা ভোট প্রস্তুতি নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 Feb 2026 02:21 PM (IST)

    SIR: দক্ষিণ ২৪ পরগনার ডিএমকে ধমক কমিশনের

    • কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ডিএমদের গাফিলতিতে ক্ষুব্ধ নির্বাচন কমিশন।
    • পূর্ব বর্ধমানের ডিএমকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দিল কমিশন।কোচবিহারের ডিএমকে নথি আপলোডে বিলম্বের জন্য তিরস্কার করা হয় শুক্রবারের বৈঠকে।
    • দক্ষিণ ২৪ পরগনার ডিএমকে রীতিমতো ধমক। কোন কর্তৃত্বে ইআরএমওদের ইআরও ও এএইআরওরা ডেকেছিলেন, প্রশ্ন করা হয় কমিশনের তরফে।
  • 13 Feb 2026 02:09 PM (IST)

    SIR: ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন

    • ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিকেল ৫টার মধ্যে সমস্ত ডিইও-কে (DEO) ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে যে, আপলোড করা সমস্ত নথি অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী আছে কি না।
    • আইটি টিমকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা পরীক্ষা করে দেখে যে ওই নির্দিষ্ট সময়ের পরেও সিস্টেমে এমন কোনও (ত্রুটিপূর্ণ) নথি রয়ে গিয়েছে কি না।
    • যদি সময়সীমা শেষ হওয়ার পর একটিও এমন নথি পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ডিএম-কে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।
  • 13 Feb 2026 12:21 PM (IST)

    SIR: ফের রাজ্য-কমিশন সংঘাত

    • সুপ্রিম নির্দেশের পরও সংঘাত মিটছে না। ফের রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল নির্বাচন কমিশন। ৮৫০৫ জন অফিসারের তালিকা পাঠানো হলেও, অনেকের তথ্যই এখনও পৌঁছয়নি কমিশনের হাতে।
    • সুপ্রিম কোর্টের শুনানির ঠিক ২৪ ঘণ্টা আগে তড়িঘড়ি ৮৫০৫ জনের নাম কমিশনকে দেয় রাজ্য সরকার। পরে শুনানিতে কমিশন জানায়, নাম দিলেও ওই অফিসারদের বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।
    • ২ হাজার জনের তথ্য দেওয়া হয়নি রাজ্যের তরফে। শুধু তাই নয়, এর মধ্যে ৫০০ জন ইতিমধ্যে এইআরও হিসেবে কাজ করছেন বলেও জানতে পেরেছে কমিশন। প্রশ্ন হল, একজন এইআরও হিসেবে কাজ করা সত্ত্বেও কীভাবে মাইক্রোঅবজারভার হিসেবে কাজ করবেন?
  • 13 Feb 2026 10:21 AM (IST)

    CPIM-ISF: ফের একদফা বৈঠকে বিমান বসু-নওশাদ

    • বিমান বসুদের সঙ্গে আগেও বৈঠকে বসেছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। এবার জোট আলোচনায় একটা সিদ্ধান্তে পৌঁছতে চান আইএসএফ বিধায়ক।
    • বাম-আইএসএফ জোট যে হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। তবে এবার জটিলতা রয়ে যাচ্ছে আসন ভাগাভাগি নিয়ে। আইএসএফ যে এবার আগের তুলনায় বেশি আসন চাইছে, তা আগেই জানা গিয়েছে।
    • সূত্রের খবর, বাম আর আইএসএফ জোট থমকে রয়েছে ৩১-৩২ আর ৪৩-৪৪ ফর্মুলায়।
    • আইএসএফ দাবি করেছে ৪৩ থেকে ৪৪টি আসনে তাদের লড়তে দিতে হবে। কিন্তু সিপিএম ৩১ থেকে ৩২ টির বেশি আসন ছাড়তে নারাজ। ফলে এই বোঝাপড়াতেই আপাতত আটকে রয়েছে জোট।
  • 13 Feb 2026 10:15 AM (IST)

    Election Commission: বড় বৈঠকে কমিশন

    • শুক্রবার সকাল ১১টা থেকে রাজ্যের সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর।
    • এসআইআর সংক্রান্ত তথ্য আপলোডের ক্ষেত্রে একাধিক ভুল ধরা পড়ছে, কিছু ক্ষেত্রে ERO দের গাফিলতিও উঠে আসছে বলে খবর। তা নিয়ে চাপানউতোরও চলছে।
    • ২৮ তারিখের মধ্যেই যাতে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যায়, আর যাতে কোনওভাবেই বিলম্ব না হয় সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর।