West Bengal News Today Live: বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির, তৃণমূলকে নিশানা

Breaking News in Bengali Live Updates: বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। আহত দুই পক্ষের কমপক্ষে ২০ জন। শুক্রবার ফের স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের। এদিন জেলায় জেলায় 'জনমুখী' বাজেটের প্রচারের সাংবাদিক বৈঠক তৃণমূলের। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

West Bengal News Today Live: বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির, তৃণমূলকে নিশানা

| Edited By: Avra Chattopadhyay

Feb 06, 2026 | 11:47 PM

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। বাড়ছে রাজনৈতিক তরজা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এর মধ্য়ে বৃহস্পতিবার রাজ্যে বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ‘জনমুখী’ রাজ্য বাজেট নিয়ে শুক্রবার জেলায় জেলায় প্রচারে নামছে তৃণমূল। এদিন আবার আশাকর্মীদের ফের স্বাস্থ্য ভবন অভিযান। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Feb 2026 05:21 PM (IST)

    Samik Bhattacharya: আশা কর্মীদের আন্দোলনকে সমর্থন শমীকের, পাল্টা শুনতে হল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও

    আশা কর্মীদের আন্দোলন নিয়ে কী বললেন শমীক ভট্টাচার্য?

    • সল্টলেকে বিজেপির অফিসে সামনে শুধুই বেগুনি শাড়ি। বিজেপির অফিসে ঢোকার মুখে বসে রয়েছেন আশা কর্মীরা। শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানে এসে পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েছেন আশা কর্মীরা।
    •  তারই মধ্যে বিজেপি অফিসে কোনওরকমে ঢুকছেন বিজেপি নেতা-কর্মীরা।
    •  তেমনভাবেই দলের অফিসে এদিন ঢুকতে দেখা গেল রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে।
    • আশা কর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন। তবে তাঁরই সামনে আশা কর্মীদের একাংশ কেন্দ্রের বিরুদ্ধেও স্লোগান দিলেন।

    বিস্তারিত: বিজেপির অফিসের সামনে বেগুনি আন্দোলন, বাধা পেয়ে শমীক কী বললেন?

  • 06 Feb 2026 02:27 PM (IST)

    Assembly: অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ, বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির

    • বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করল বিজেপি।
    • বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।
    • বিধানসভার বাইরে এসে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা।
  • 06 Feb 2026 12:31 PM (IST)

    ASHA workers agitation: স্বাস্থ্য ভবনের আটকাল পুলিশ, নিজেদের দাবিতে অনড় আশা কর্মীরা

    • এক হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে। মাতৃত্বকালীন ১৮০ দিন ছুটির ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। তবে এতে খুশি নন আশা কর্মীরা।
    • তাঁদের বক্তব্য, ১৫ হাজার টাকার চাওয়ার দাবি অযৌক্তিক নয়। নিজেদের দাবি আদায়ে শুক্রবার ফের স্বাস্থ্য ভবনে আসেন আশা কর্মীরা।
    • তবে স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে আশা কর্মীদের আটকে দেয় পুলিশ।
  • 06 Feb 2026 10:11 AM (IST)

    Dhakuria Chaos: ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে গন্ডগোলে ধৃত আরও ১, অধরা মূল অভিযুক্ত

    • ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে গন্ডগোলের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হল।
    • শম্ভু শিকারী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ২০।
    • তবে কাঁকুলিয়া রোডে গন্ডগোলের ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও অধরা। কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
  • 06 Feb 2026 10:08 AM (IST)

    TMC: ‘জনমুখী’ বাজেট নিয়ে শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে তৃণমূল

    • গতকাল রাজ্যে বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানো হয়েছে। ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
    • এই বাজেটকে ‘জনমুখী’ বাজেট বলছে তৃণমূল।
    • শুক্রবার এই ‘জনমুখী’ বাজেট নিয়ে রাজ্যজুড়ে প্রচারে নামছে তৃণমূল। জেলায় জেলায় সাংবাদিক বৈঠক করবেন তৃণমূল নেতার।
  • 06 Feb 2026 10:04 AM (IST)

    ASHA workers: আজ ফের স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের

    • আশা কর্মীদের ১০০০ টাকা ভাতা বৃদ্ধি, ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষিত হয়েছে রাজ্য বাজেটে।
    • কিন্তু আশা কর্মীদের বহু বকেয়া এখনো দেওয়া হয়নি বলে অভিযোগ।
    • কর্মবিরতি করার কারণে বিভিন্ন ব্লকে কর্মীদের নির্যাতন ও হয়রান করা হচ্ছে বলে অভিযোগ আশা কর্মীদের।
    • এছাড়াও আর একাধিক অভিযোগ নিয়ে শুক্রবার ফের স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের।
  • 06 Feb 2026 09:58 AM (IST)

    Basanti: সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, কাঠগড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী

    • দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তীতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
    • বৃহস্পতিবার তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ জড়ায় বলে অভিযোগ।
    • ইটবৃষ্টিতে জখম হন দুই পক্ষের কমপক্ষে ২০ জন।
    • পুলিশের সামনেই ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়।
    • আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই আনা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।