Naushad Siddiqui: হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছিল ISF-র? সবটা বলে দিলেন নওশাদ

Naushad Siddiqui on alliance with Humayun: গত বছরের ডিসেম্বরে নতুন দল গঠনের পর হুমায়ুন জানিয়েছিলেন, তৃণমূল ও বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করবেন। জোট বার্তা দেন সিপিএম, আইএসএফ, মিমের মতো দলকে। কিন্তু, এখন তিনি সিপিএম ও আইএসএফের সঙ্গে জোট করতে চান না। হুমায়ুনের বক্তব্য শুনে নওশাদ বলছেন, "তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়ে, তা দেখতে হবে। কিন্তু, হুমায়ুন কবীরের সঙ্গে আমরা কোনও আলোচনা করিনি।"

Naushad Siddiqui: হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছিল ISF-র? সবটা বলে দিলেন নওশাদ
নওশাদ সিদ্দিকী (বাঁদিকে) ও হুমায়ুন কবীর (ডানদিকে)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 17, 2026 | 4:50 AM

কলকাতা: নতুন দল গঠনের পরই বাম ও আইএসএফকে জোট বার্তা দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। কিন্তু, এখন তিনি বলছেন, বাম ও আইএসএফের সঙ্গে জোট করবেন না। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন হুমায়ুন। আইএসএফের সঙ্গেও কি আলোচনা করেছিলেন? হুমায়ুনের দলের সঙ্গে জোট নিয়ে কী ভাবছেন একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী? কোনও রাখঢাক না রেখেই উত্তর দিলেন আইএসএফ বিধায়ক। কী বললেন নওশাদ?

হুমায়ুন তাঁর দলের সঙ্গে জোট করবেন না জানানোর পর নওশাদ বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে জোট নিয়ে আমরা শুধু বামেদের সঙ্গে আলোচনা করেছি। হুমায়ুন কবীরের সঙ্গে আমাদের কোনও আলোচনাই হয়নি। ফলে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর-সহ অন্য জেলায় হুমায়ুনের দলের সঙ্গে আসন ছাড়া নিয়ে আমাদের কোনও কথা হয়নি।”

গত বছরের ডিসেম্বরে নতুন দল গঠনের পর হুমায়ুন জানিয়েছিলেন, তৃণমূল ও বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করবেন। জোট বার্তা দেন সিপিএম, আইএসএফ, মিমের মতো দলকে। কিন্তু, এখন তিনি সিপিএম ও আইএসএফের সঙ্গে জোট করতে চান না। হুমায়ুনের বক্তব্য শুনে নওশাদ বলছেন, “তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়ে, তা দেখতে হবে। কিন্তু, হুমায়ুন কবীরের সঙ্গে আমরা কোনও আলোচনা করিনি। আমরা শুধু বামেদের সঙ্গে আলোচনা করছি।” তাঁর স্পষ্ট বক্তব্য, বামেদের সঙ্গেই এখনও পর্যন্ত জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। হুমায়ুন কী বলছেন, তা নিয়ে আইএসএফ মাথা ঘামাচ্ছে না।