AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নওশাদ সিদ্দিকী

নওশাদ সিদ্দিকী

২০২১ সালের ২১ জানুয়ারি। পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলায় বসেই ঘোষণা করলেন নতুন এক রাজনৈতিক দলের। নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF)। আব্বাস জানালেন, এবার ভোটে লড়ছেন তাঁরা। হইহই পড়ে গিয়েছিল তখন। এরপর ভোট ঘোষণা, প্রার্থী তালিকা প্রকাশ। সেবার বাম-কংগ্রেস-আইএসএফ ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করে সংযুক্ত মোর্চার। একুশের ভোটে আসন সমঝোতার মধ্যে দিয়ে এই তিন দল একসঙ্গে লড়াই করেছিল। মার্চ মাসের মাঝামাঝি আইএসএফ তাদের দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের প্রার্থী হিসাবে নাম উঠে আসে আব্বাসের ভাই মহম্মদ নওশাদ সিদ্দিকীর। রাজনীতিতে একেবারে নতুন মুখ। বয়স মাত্র ২৮ বছর। ২০১৫ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন তিনি।

ভাঙড়ের মতো আসনে এমন একজনকে মুখ করায় বেশ চর্চাও হয়। এরপর নির্বাচন, ২০২১ সালের ২ মে ফলপ্রকাশ। সংযুক্ত মোর্চার একজন মাত্র প্রার্থীই জেতেন, নাম নওশাদ সিদ্দিকী। বিধানসভায় সেবার বাম-কংগ্রেস শূন্য। সংযুক্ত মোর্চার মুখ বাঁচিয়েছিলেন একমাত্র এই আনকোরা ছেলেটি। আর তাঁর হাত ধরেই বঙ্গ বিধানসভার অলিন্দে আইএসএফের পথ চলা শুরু। এরপর ধীরে ধীরে বাংলার রাজনীতিতে নওশাদ সিদ্দিকী অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম হয়ে ওঠে। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিভিন্ন সময় পথে নামতে দেখা যায় তাঁকে। ২০২৩ সালের ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের এক কর্মসূচি ঘিরে অশান্তির অভিযোগ ওঠে। নওশাদকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেই ঘটনায় ৪০ দিন জেলে ছিলেন নওশাদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৪০ দিন পর জামিনে ছাড়া পান তিনি।

Read More

ISF Loses Envelope Symbol: নন্দীগ্রামে ISF-র প্রতীক এখন ঋতব্রতদের, খাম হারিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি নওশাদের

ISF Symbol Row Ahead of Nandigram Bypoll: আইএসএফ সমর্থকদের কাছে খাম প্রতীক পরিচিত। প্রশ্ন উঠছে, ভোটের সময় এই নিয়ে বিভ্রান্তি ছড়ালে কী হবে? এই নিয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, "যদি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পৌঁছায় এবং ভোটারদের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি হলে, তাহলে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কারও ক্ষোভ থাকলে, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।"

Naushad Siddiqi: ‘মানুষ দেখুক… ISF কে বের করে দেওয়া হল’, আলিমুদ্দিনের সঙ্গে কী কথা হল নওশাদের

ISF-CPIM: সোমবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে নওশাদ জানিয়েছেন, আইএসএফের তরফে তিনবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু উত্তর আসেনি। ফোনেও কথা বলা হয়েছিল আলিমুদ্দিনের সঙ্গে। এরপর আলিমুদ্দিনের তরফ থেকে জানানো হয়, অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন কথা বলতে বারণ করা আছে বিমান বসুকে।

Naushad Siddiqui: নেতাজিকে নিয়ে কুমন্তব্যের প্রতিবাদ, এবার বড় পদক্ষেপ নওশাদের

Naushad Siddiqui on Netaji Controversy: বুধবার বিধানসভার অধিবেশন রয়েছে। তার আগে এদিন এই নিন্দা প্রস্তাব জমা দিলেন নওশাদ। সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে, তা নিয়ে বিকৃত প্রচার হচ্ছে। তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

Naushad Siddiqui: ফেসবুকে বিবেকানন্দের বাণী লিখলেন নওশাদ সিদ্দিকী, আর নেটিজেনদের কমেন্টের বন্যা

ISF MLA Shares Swami Vivekananda Quote on Social Media: নওশাদ সিদ্দিকী যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়, তা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। ফেসবুকে তাঁর সাড়ে তিন লক্ষের বেশি ফলোয়ার। ফেসবুকে প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করতে দেখা যায় তাঁকে। কখনও বিধানসভায় তাঁর বক্তব্যের অংশ পোস্ট করেন। কখনও কোনও ইস্যু নিয়ে পোস্ট করেন।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিস্ফোরক নওশাদ, কী বললেন?

অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে রাজ্য সরকার। এর বিরোধিতা করলেন ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, "এটা শুধু সংখ্যালঘু নয়। ভিন্ন সম্প্রদায়ের উপর আঘাত আসছে। এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষা, স্বাস্থ্যে রাজ্য পিছিয়ে রয়েছে। তা নিয়ে চর্চা দরকার। রাজ্যে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। এই বিলের আমরা চরম বিরোধিতা করব।" অন্নপূর্ণা যোজনা, হকার উচ্ছেদ-সহ বিভিন্ন ইস্যুতে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা নিয়ে নজর ঘোরাতে এই বিল আনা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

West Bengal Election 2026 Phase 2 results: তৃণমূলের শক্ত ঘাঁটিতেও পদ্মের দাপট, দ্বিতীয় দফার আসনগুলিতে জিতলেন কারা?

BJP gains ground in traditional TMC bastions: দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোট হয়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ২১ মে পুনর্নির্বাচন হবে।

Left-Congress election result: খরা কাটল বাম-কংগ্রেসের, ‘খেলা’ দেখালেন হুমায়ুন-নওশাদ

West Bengal Election 2026 results non-TMC BJP winners: এবারের নির্বাচনে একাই লড়েছিল কংগ্রেস। ভোটের কয়েকমাস আগে কংগ্রেসে ফিরে আসেন মৌসম বেনজির নুর। কংগ্রেস এবার মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে কেমন ফল করে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। কিন্তু, মালদহে ছাপ ফেলতে পারল না কংগ্রেস। তাদের মুখ রক্ষা হল মুর্শিদাবাদে।

তপ্ত ভাঙড়ে যা করলেন নওশাদ সিদ্দিকী

বেলা বাড়তেই উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqi) সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল বচসা। ২৩৩ ও ২৩৪ নম্বর বুথে আইএসএফ ও তৃণমূলকর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলকর্মীদের সঙ্গে আইএসএফ কর্মীদের রীতিমতো বিরোধ তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হন নওশাদ।

ISF And TMC Chaos: প্রচারে যেতেই নওশাদের দিকে তেড়ে এলেন তৃণমূল কর্মীরা, ISF-ঘাসফুল শিবিরের সংঘর্ষে তপ্ত হাড়োয়া

West bengal Assembly Election: এই ঘটনার প্রতিবাদে হাড়োয়া বেড়াচাপা রোড অবরোধ করে ISF কর্মী সমর্থকরা। পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্র বাহিনীর জওয়ান। এক আইএসএফ কর্মী বলেন, "আমাদের ভাইজানের গাড়ি আটকেছিল। সেটাই ছাড়াতে গিয়েছি। তখন তৃণমূলের লোকজন মারধর করে। ওদের কাছে মেশিন, কোদাল-বাটি নিয়ে রেখেছিল। আমরা যেতেই আমাদের উপর আক্রমণ করল।"

Canning election violence ISF vs TMC: ক্যানিংয়ে আইএসএফ কর্মীকে ঘিরে ফেলল তৃণমূল, ছুটে গেলেন আরাবুল

ISF worker attacked in Canning: খবর পেয়েই আক্রান্ত কর্মীদের বাড়িতে ছুটে যান আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। আহতদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূল পরাজয়ের ভয়ে এখন সন্ত্রাস চালাচ্ছে। যারা এই নক্কারজনক ঘটনার সাথে যুক্ত, তাঁদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে।"