WB Poll 2026: এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়চ্ছেন নওশাদ, বেলা বাড়তেই পুরনো চেহারায় ভাঙড়ে
ISF-TMC Clash: ১০০ মিটারের মধ্যে এসে বিরক্ত করছে।' এমনটাই বলছেন নওশাদ। বলেন, "তৃণমূল এসে বারবার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বারবার বললেও শুনছে না। আমাদের গাড়ি থেকে অসভ্য ভাষায় গালিগালাজ করছে।"

ভাঙড়: বেলা বাড়তেই উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqi) সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল বচসা। ২৩৩ ও ২৩৪ নম্বর বুথে আইএসএফ ও তৃণমূলকর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
‘১০০ মিটারের মধ্যে এসে বিরক্ত করছে।’ এমনটাই বলছেন নওশাদ। বলেন, “তৃণমূল এসে বারবার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বারবার বললেও শুনছে না। আমাদের গাড়ি থেকে অসভ্য ভাষায় গালিগালাজ করছে।” নওশাদের দাবি, এই সব বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তৃণমূল এখানে হারবে। সেটা বুঝতে পেরেই এইসব করছে। তিনি কেন্দ্রীয় বাহিনীর উপর রীতিমতো চড়াও হন।
দ্বিতীয় দফার ভোটে সকাল থেকে কড়া নিরাপত্তা রয়েছে। সবে ভাঙড়ের পরিস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ তাঁদের কর্মীদের বাড়ি গিয়ে আইএসএফ কর্মীরা ভাঙচুর করেছে। এদিন সকালেও নওশাদকে দেখে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
এবার নওশাদের সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। এবার কেন্দ্র বদল হয়েছে তাঁর।
