Opinion Poll 2026: ২৬-এর ট্রেন্ড কী বলছে, কার পাল্লা ভারী? চোখ রাখুন TV9 বাংলার সমীক্ষায়

WB Assembly Election: নির্বাচন ঘোষণা না হলেও প্রস্তুতি যে তুঙ্গে, তা স্পষ্ট। ভোটের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের হাওয়া কী বলছে, কী চাইছেন মানুষ, কী হবে রায়? এই পরিস্থিতিতে জেলায় জেলায় সমীক্ষা চালাল TV9 বাংলা।

Opinion Poll 2026: ২৬-এর ট্রেন্ড কী বলছে, কার পাল্লা ভারী? চোখ রাখুন TV9 বাংলার সমীক্ষায়
Image Credit source: TV9 Bangla

Feb 23, 2026 | 5:22 PM

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। এসআইআর-এর কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা। ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পথে কোনও বাধা ছিল না। তারপর পাঁচ বছর কেটেছে। বদলেছে অনেক সমীকরণ। বদলেছে অনেক নেতা-নেত্রীর অবস্থান। এরই মধ্যে বড় ফ্যাক্টর হতে চলেছে এসআইআর। এবার কি বদলাবে ট্রেন্ড? কী হবে জনতার রায়? ভোট প্রস্তুতির আবহে রাজ্য জুড়ে সমীক্ষা চালাল TV9 বাংলা।

সোমবার শুরুতেই পশ্চিমাঞ্চলের ৫ জেলার ভোটের হাওয়া বোঝার চেষ্টা করব। বিভিন্ন জেলা এবং নজরকাড়া কেন্দ্রগুলির জনমতের আভাস পাওয়ার চেষ্টা করা হয়েছে এই সমীক্ষায়। সমাজের নানা ক্ষেত্রের মানুষের মত জানতে চাওয়া হয়েছে। বুঝতে চাওয়া হয়েছে প্রথমবারের ভোটারদের মন।

চায়ের আড্ডা, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেই করা হয়েছে সমীক্ষা। তবে, এই ধরনের সমীক্ষা শুধুই মানুষের মনের আভাস পাওয়ার চেষ্টা মাত্র। আসল ফল জানা যাবে, একমাত্র ভোট গণনার পরই।

ইতিমধ্যেই প্রার্থী তালিকা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের তালিকায় অনেক চমক থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। বদল হতে পারে অনেক পুরনো বিধায়ক বা মন্ত্রীর কেন্দ্র। আবার দুর্নীতির দাগ গায়ে লেগেছে, এমন কয়েকজন বিধায়কের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।