Bangla NewsElections Kolkata municipal election result 2021 ward no 104 Garfa Santoshpur counting live updates party candidate name winner loser leading trailing bjp vs tmc
Ward 104 Garfa-Santoshpur KMC Election Result 2021 LIVE: দু’বার তৃণমূলকে জিতিয়ে আনা তারকেশ্বরের উপর ফের ভরসা রাখছে জোড়াফুল
KMC Election Result 2021, Ward 104 Garfa-Santoshpur LIVE Counting: দুই বারের কাউন্সিলরকে আরও একবার প্রার্থী করেছে তৃণমূল।
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১২ নম্বর বোরোর অন্তর্গত ১০৪ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার গড়ফার (Garfa) কিছুটা অংশ। তার মধ্যে রয়েছে ভট্টাচার্য পাড়া, সেন পাড়া। হালতুর শোলক পল্লি, পাতওয়াড়ি পারা এবং কালিকাপুর। এছাড়া সন্তোষপুরের নস্কর পাড়া, বাগান বাড়ি, মণ্ডল পাড়া, ইস্টার্ন পার্ক এবং নিউ সন্তোষপুর এলাকা। ১২ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে বিবেকানন্দ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোজ, লিঙ্ক ক্যানেল এবং কালিকাপুর রোড। পূর্বে রয়েছে পঞ্চাননগ্রাম খাল, কালীকুমার মজুমদার রোড। দক্ষিণে রয়েছে সন্তোষপুর এভিনিউ, কালীকুমার মজুমদার রোড এবং নিউ সন্তোষপুর মেইন রোড। পশ্চিমে রয়েছে রেল লাইন এবং ঝিল রোড।
২০১০ সালের পালাবদলের হাওয়ায় এই ওয়ার্ডটি বামেদের থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। সেই সময় এখানে তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন তারকেশ্বর চক্রবর্তী। তারপর ২০১৫ সালে ফের এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তারকেশ্বর চক্রবর্তী। গত পৌর নির্বাচনে তিনি পেয়েছিলেন ৯২২৯ ভোট। বিজেপি প্রার্থী তাপস ধর পেয়েছিলেন ৩৯০১ ভোট। আরএসপি প্রার্থী পুলক কৃষ্ণ মুখোপাধ্যায় পেয়েছিলেন ৫১৩৫ টি ভোট। আর কংগ্রেসের প্রার্থী রীতা আচার্যর ঝুলিতে ছিল মাত্র ৪২২ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আরও একবার প্রার্থী করছে তারকেশ্বর চক্রবর্তীকে। বিজেপির প্রার্থী হয়েছেন স্বরূপ মুখোপাধ্যায় এবং কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন অভিজিৎ ঘোষ।