Bangla NewsElections Kolkata municipal election result 2021 ward no 80 Kolkata Port Garden Reach counting live updates party candidate name winner loser leading trailing bjp vs tmc
Ward 80 Kolkata Port-Garden Reach KMC Election Result 2021 LIVE: বন্দর এলাকার এই ওয়ার্ডে পুরনো কাউন্সিলরকেই বেছে নিয়েছে তৃণমূল
KMC Election Result 2021, Ward 80 Kolkata Port-Garden Reach LIVE Counting: এই ওয়ার্ড থেকে জয়ী হন নির্দল প্রার্থী আনওয়ার খান। এবার সেই আনওয়ার খানই তৃণমূলের প্রার্থী। বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন এরশাদ আহমেদ।
কলকাতা: কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮০ নম্বর ওয়ার্ড। এর উত্তরে রয়েছে হুগলি নদী ও গোরগাছা রোড। পূর্বে রয়েছে টালি নালা ও গার্ডেন রিচ রোড। ষষ্ঠীতলা রোড। দক্ষিণে রয়েছে কার্ল মার্কস সরণি, গার্ডেন রিচ রোড। পশ্চিমে রয়েছে পুরনো গার্ডেন রিচ পুরসভা এলাকা। এই ৮০ নম্বর ওয়ার্ড লাগোয়া অঞ্চলগুলি হল খিদিরপুর, টিকিয়াপাড়া, তারাতলা, আলিপুর মিন্ট কলোনি। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৩১ হাজার ৯৪।
এই ওয়ার্ড একসময় ছিল কংগ্রেসের হাতে। প্রাক্তন বিধায়ক তথা বিদায়ী কাউন্সিলর রাম পেয়ারি রামের স্ত্রী হেমা রাম পরপর দুবার এই ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। গতবার এই ওয়ার্ড থেকে জয়ী হন নির্দল প্রার্থী আনওয়ার খান। এবার সেই আনওয়ার খানই তৃণমূলের প্রার্থী। বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন এরশাদ আহমেদ।