Bangla NewsElections Kolkata municipal election result 2021 ward no 75 Port Watgunge counting live updates party candidate name winner loser leading trailing bjp vs tmc
Ward 75 Port-Watgunge KMC Election Result 2021 LIVE: টিকিট না পেয়ে সদ্য দলবদল করেছেন বিলকিস বেগম, প্রভাব পড়বে বামেদের ভোটে?
KMC Election Result 2021, Ward 75 Port-Watgunge LIVE Counting: এবার এই ওয়ার্ডে সিপিএম টিকিট দিয়েছে ফৈয়জ আহমেদ খানকে।
কলকাতা পুলিশের দক্ষিণ বন্দর থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড
কলকাতা : কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি ওয়ার্ড। উত্তর দিকে রয়েছে স্লাইড রো এবং মুন্সী প্রেমচাঁদ সরণি। পূর্বে খিদিরপুর রোড ও দক্ষিণে কবিতীর্থ সরণি। আর পশ্চিম দিকে রয়েছে পোর্ট ট্রাস্ট রেলওয়ে ও গার্ডেন রিচ রোড। ওয়াটগঞ্জ, হেস্টিংস এবং কলকাতা পুলিশের দক্ষিণ বন্দর থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড। ওই ওয়ার্ডের মধ্যে রয়েছে ৯ টি বোরো। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দার সংখ্যা ২৬ হাজার ৯২৫।
কলকাতা বন্দর ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র। তবে এই ৭৫ নম্বর ওয়ার্ড বরাবরই বামেদের শক্ত ঘাঁটি। পরপর দুবারের কাউন্সিলর হয়েও এবার টিকিট পাননি বিলকিস বেগম। প্রার্থী তালিকায় নাম না থাকাতেই কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। ২০১০, ২০১৫ পরপর দুবার সিপিএমের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। এবার এই ওয়ার্ডে সিপিএম টিকিট দিয়েছে ফৈয়জ আহমেদ খানকে।
প্রার্থী বদলের কী প্রভাব পড়বে, সেটাই এখন দেখার। বামেদের টেক্কা দিতে তৃণমূল এই ওয়ার্ডে টিকিট দিয়েছে নিজামুদ্দিন শামসকে। এর আগে ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। এবার তাঁর ওয়ার্ড বদল করা হয়েছে। আর বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন মহেশ রাম।