AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: তৃতীয় বিয়ের পর প্রথম করবা চৌথ পালন আমিরের, নতুন বউ গৌরীকে নিয়ে কী কী করলেন অভিনেতা?

Aamir Khan Third Marriage: দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে জমিয়ে সংসার করার পাশাপাশি সম্প্রতি তাঁরা প্রথমবার পালন করলেন করবা চৌথ। এই বিশেষ উৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার অনিল কাপুরের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এই তারকা জুটি।

Aamir Khan: তৃতীয় বিয়ের পর প্রথম করবা চৌথ পালন আমিরের, নতুন বউ গৌরীকে নিয়ে কী কী করলেন অভিনেতা?
| Updated on: Oct 30, 2026 | 5:47 PM
Share

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান গত জুলাই মাসে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে জমিয়ে সংসার করার পাশাপাশি সম্প্রতি তাঁরা প্রথমবার পালন করলেন করবা চৌথ। এই বিশেষ উৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার অনিল কাপুরের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এই তারকা জুটি।

সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে হিন্দু নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করে থাকেন। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে এর চল বেশি থাকলেও বর্তমানে দেশের অন্যান্য অংশেও এই উৎসবের প্রভাব বেশ স্পষ্ট। প্রতিবারের মতো এবারও বলিউডের অন্দরে করবা চৌথের হাওয়া লেগেছিল, আর সেই উৎসবের একাধিক সুন্দর মুহূর্ত তারকারা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। শোনা যাচ্ছে, কাপুর পরিবারের অনুষ্ঠানে যোগ দিয়েই করবা চৌথের ঐতিহ্যবাহী রীতি পালন করেছেন আমির ও গৌরী।

এ দিন পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ে জুটির খোশমেজাজ। একে অপরের হাত ধরে হাসিমুখে পোজ দেন তাঁরা। গৌরীর প্রতি আমিরের যত্নশীল ও স্নেহময় আচরণ ইতিমধ্যেই অনুরাগীদের মন কেড়েছে। পাশাপাশি, তাঁদের নজরকাড়া পোশাকও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অনুষ্ঠানে আমিরকে দেখা গিয়েছে একটি প্রিন্টেড শর্ট কুর্তা এবং কালো হারেম প্যান্টে। অন্যদিকে, গৌরীর পরনে ছিল একটি বেনারসি শারাড়া স্যুট, যার সঙ্গে মানানসই হালকা মেকআপ ও সাবেকি সাজে তাঁকে দারুণ মানিয়েছিল।

উল্লেখ্য, ৬১ বছর বয়সে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির, এবং তাঁর স্ত্রী গৌরীর বয়স ৪৭ বছর। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছরের হলেও তাঁদের রসায়ন সকলের নজর কেড়েছে। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের কিছু মানুষের উপস্থিতিতে আমিরের বাড়িতেই আইনি ও ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছিল।

এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। তাঁদের দুই সন্তান— ইরা ও জুনেইদ। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাঁদের পুত্র আজাদ। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি, ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে ১৫ বছরের দাম্পত্যে ইতি টানেন আমির ও কিরণ। যদিও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের সমীকরণ আজও বেশ মধুর; রিনা ও কিরণ উভয়ের সঙ্গেই তিনি বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন এবং পেশাগতভাবেও একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।

Follow Us