AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: তৃতীয়বার বিয়েতে কী কী করতে চলেছেন আমির?

৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির, আর তখন থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে আগামী ৫ জুলাই মুম্বইয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। আমির খানের এই তৃতীয় বিয়ে নিয়ে এখন বলিপাড়া থেকে শুরু করে তার অনুগামীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Aamir Khan: তৃতীয়বার বিয়েতে কী কী করতে চলেছেন আমির?
| Updated on: Jul 03, 2026 | 1:06 PM
Share

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খানের জীবনে ফের বসন্তের ছোঁয়া। আর মাত্র দুদিনের অপেক্ষা, তার পরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ৬০ বছর বয়সী অভিনেতা। দুবার বিবাহবিচ্ছেদের পর এবার তার মনে জায়গা করে নিয়েছেন গৌরী স্প্র্যাট। নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির, আর তখন থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে আগামী ৫ জুলাই মুম্বইয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। আমির খানের এই তৃতীয় বিয়ে নিয়ে এখন বলিপাড়া থেকে শুরু করে তার অনুগামীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

বিয়েটা ঠিক কেমন হতে চলেছে— রাজকীয় ধুমধাম নাকি ছিমছাম? সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এই কৌতূহলের অবসান ঘটিয়েছেন অভিনেতা নিজেই। হবু বরকে সামনে পেয়ে সাংবাদিকরা বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে বিন্দুমাত্র রাখঢাক না করে সবটাই খোলসা করেন আমির।

আমির জানান, ৫ জুলাইয়ের এই বিশেষ অনুষ্ঠানটি একেবারেই ব্যক্তিগত এবং ঘরোয়া হতে চলেছে। তিনি বলেন, “আমাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত স্তরে রাখা হচ্ছে। জীবনের এই বিশেষ দিনে কেবল দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। বাড়ির পরিবেশেই ছোট করে আয়োজন করা হচ্ছে সবটা। আপনাদের সবার আশীর্বাদ ও প্রার্থনা আমাদের পথচলায় ভীষণ প্রয়োজন।”

এই বিয়ের সবচেয়ে সুন্দর দিক হতে চলেছে দুই পরিবারের সন্তানদের মেলবন্ধন। আমিরের তিন সন্তান— জুনায়েদ, ইরা ও আজাদ যেমন বাবার বিয়েতে আনন্দ করতে প্রস্তুত, তেমনই গৌরীর প্রথম পক্ষের সন্তানও এই উদযাপনে সক্রিয়ভাবে শামিল থাকছেন। ফলে বোঝাই যাচ্ছে, আয়োজন জাঁকজমকপূর্ণ না হলেও তা আবেগে ভরপুর হতে চলেছে।

তবে কৌতূহল রয়ে গিয়েছে অন্য এক জায়গায়— আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও কি এই বিয়েতে উপস্থিত থাকবেন? বিচ্ছেদের পরেও আমির যেভাবে রিনা ও কিরণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, তাতে তাঁদের উপস্থিতি মোটেই অসম্ভব নয়। তা ছাড়া, সম্প্রতি ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে দেখা গিয়েছিল হবু কনে গৌরীর সঙ্গেও আমিরের দুই প্রাক্তন স্ত্রীর রসায়ন বেশ চমৎকার। এখন দেখার, ৫ জুলাইয়ের এই পারিবারিক উদযাপনে তাঁরা অতিথি হিসেবে উপস্থিত থাকেন কি না।

Follow Us