AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বৌভাতে বচ্চনদের জন্য কোন বাঙালি পদ রেঁধেছিলেন ঐশ্বর্যা? ফাঁস অভিষেকের

Abhishek Bachchan: শাশুড়ি মা বাঙালি, শরীরে রয়েছে বাংলা যোগ-- সেই বাড়ির বউ হওয়ার পর যে বাঙালি রীতি রেওয়াজ মানতে হবে খানিকটা, সে ধারণা করা গিয়েছিল আগেই।

বৌভাতে বচ্চনদের জন্য কোন বাঙালি পদ রেঁধেছিলেন ঐশ্বর্যা? ফাঁস অভিষেকের
| Updated on: Aug 04, 2024 | 5:38 PM
Share

শাশুড়ি মা বাঙালি, শরীরে রয়েছে বাংলা যোগ– সেই বাড়ির বউ হওয়ার পর যে বাঙালি রীতি রেওয়াজ মানতে হবে খানিকটা, সে ধারণা করা গিয়েছিল আগেই। যদিও তিনি ঐশ্বর্যা রাই বচ্চন, বিশ্বসুন্দরী তবুও বৌভাতে দিন রীতি মেনে প্রথম যে রান্নাটি তিনি করেছিলেন তাতে ছিল বাঙালি স্বাদের ছোঁয়া। এ কথা খোদ জানিয়েছেন অভিষেক বচ্চন। কী রেঁধেছিলেন ঐশ্বর্যা? যা খেতে হয়েছিল সুস্বাদু, অন্তত স্বামীর দাবি কিন্তু তেমনটাই।

অভিষেককে প্রশ্ন করা হয়েছিল এত বছর ধরে সংসার, কোন খাবারটি সবচেয়ে ভাল রান্না করেন অ্যাশ? সে উত্তর দেননি অভিষেক। কোনও একটি রান্নার নাম নিতে চাননি তিনি। বরং বলেছিলেন, “নির্দিষ্ট একটি রান্না নয়। ও যাই করে ভালবেসে করে। তবে ও খুব ভাল মিষ্টির পদ তৈরি করতে পারে। এখনও মনে আছে যখন আমাদের বিয়ে হয় তখন বাঙালি রীতি মেনে ওকে কিছু রান্না করতে হত। খুব সুন্দর হালুয়া বানিয়েছিল। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। সত্যি কথা বলতে ও যাই তৈরি করে আমার ভাল লাগে। কারণ ওই রান্নায় মিশে থাকে অনেকটা ভালবাসা। আর সেই ভালবাসার গুণেই রান্নার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়।”

বি-টাউন জুড়ে সম্প্রতি খবর, কিছুই নাকি ভাল যাচ্ছে না ঐশ্বর্যা ও অভিষেকের মধ্যে। এও শোনা যাচ্ছে সম্পর্ক নাকি পৌঁছে গিয়েছে তলানিতে। এখনও বিচ্ছেদের কথা না ভাবলেও সব কিছু নাকি আগের মতো নেই, শোনা যাচ্ছে এমনটাই। যদিও এই নিয়ে এখনও কোনও অফিসিয়াল মন্তব্য করতে দেখা যায়নি তাঁদের। আগামী দিনে কী হয়, সে উত্তর লুকিয়ে সময়ের হাতে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত