AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI এর জন্য কাজ না পাওয়ার ভয়ে অভিষেক? জানালেন নিজেই

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এআই-তৈরি ছবি ও ভিডিয়োর ছড়াছড়ি। সম্প্রতি ভক্তরা ‘Just a Boy’ গানের সঙ্গে অভিষেকের একাধিক জনপ্রিয় চরিত্রকে এআই অবতারে ফুটিয়ে তুলেছেন। 'গুরু', 'ব্লাফ মাস্টার', দশভি কিংবা ধুম, সব চরিত্রই নতুন ডিজিটাল রূপে ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে।

AI এর জন্য কাজ না পাওয়ার ভয়ে অভিষেক? জানালেন নিজেই
| Updated on: Feb 15, 2026 | 2:56 PM
Share

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন আলোচনার বিষয়। কেউ বলছেন এটাই ভবিষ্যৎ, কেউ কেউ রয়েছেন বেশ ভয়ে। একের পর এর ছবি বানানো হচ্ছে AI দিয়ে, তাই অনেকেরই ভয় AI কাজ কেড়ে নেবেনা তো? সেই শঙ্কার কথাই প্রকাশ্যে বললেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি এক গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এআইকে আমি ভয় পাই, প্রতিটা অভিনেতারই এটা নিয়ে ভয় পাওয়া উচিত।” হঠাৎ কেন নিজের এই ভয়ের কথা জানালেন অমিতাভ পুত্র?

অভিষেকের মতে, প্রযুক্তি থামানো যাবে না। অ্যানিমেশন, VFX কিংবা পর্দার আড়ালের কাজে এআই অনেক সময় বাঁচাবে, খরচও কমাবে। অর্থাৎ ছবির নির্মাতাদের জন্য এটি বড় সুবিধা। কিন্তু অভিনেতাদের জন্য? সেখানেই ভয় হয় অভিনেতার। তিনি বলেন, “এআই দিয়ে তৈরি অনেক কাজ দেখেছি। নিখুঁত, চমৎকার। কিন্তু তাতে প্রাণ নেই। মানুষের ছোট ছোট অসম্পূর্ণতা, শিল্পকে জীবন্ত করে।” তবে তাঁর কথায় স্পষ্ট- যন্ত্র দক্ষ হতে পারে, কিন্তু অনুভূতি কি তৈরি করতে পারে? শুধু সিনেমা নয়, চিকিৎসা ও আইনের ক্ষেত্রেও এআই বড়সড় পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তিনি। তবে নিজেই স্বীকার করেছেন, এই প্রযুক্তিকে তিনি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তাই খানিক অস্বস্তি রয়েই গেছে। পড়াশোনা করছেন, জানার চেষ্টা করছেন তবু সংশয় কাটছে না।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এআই-তৈরি ছবি ও ভিডিয়োর ছড়াছড়ি। সম্প্রতি ভক্তরা ‘Just a Boy’ গানের সঙ্গে অভিষেকের একাধিক জনপ্রিয় চরিত্রকে এআই অবতারে ফুটিয়ে তুলেছেন। ‘গুরু’, ‘ব্লাফ মাস্টার’, দশভি কিংবা ধুম, সব চরিত্রই নতুন ডিজিটাল রূপে ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। কাজের দিক থেকে অভিষেককে শেষ দেখা গিয়েছে ‘কালিধর লাপাতা’ ছবিতে। রেড চিলিজ এনটারটেইনমেন্টের আগামী ছবি কিং -এ দেখা যাবে অভিষেককে। এখন ভক্তরা ছবি মুক্তির অপেক্ষায়।