AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী, টলিপাড়ায় শোকের ছায়া

প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী। থিয়েটারেই এই অভিনেতার শিকড়। বাংলা ছবিতে নিয়মিত কাজ করতেন। দাপটের সঙ্গে বিভিন্ন পার্শ্বচরিত্রে কাজ করেছেন বহু বছর। সোমবার সকালে অভিনেতা দেবদূত ঘোষ ফেসবুকে এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন। তমাল সরকারি চাকরি করতেন। পাশাপাশি অভিনয়ের কাজ চালিয়ে গিয়েছেন বরাবর।

| Edited By: | Updated on: Mar 09, 2026 | 9:15 AM
Share

প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী। থিয়েটারেই এই অভিনেতার শিকড়। বাংলা ছবিতে নিয়মিত কাজ করতেন। দাপটের সঙ্গে বিভিন্ন পার্শ্বচরিত্রে কাজ করেছেন বহু বছর। সোমবার সকালে অভিনেতা দেবদূত ঘোষ ফেসবুকে এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন। তমাল সরকারি চাকরি করতেন। পাশাপাশি অভিনয়ের কাজ চালিয়ে গিয়েছেন বরাবর।

TV9 বাংলাকে অভিনেতা দেবদূত ঘোষ জানালেন, ”আজ সকালেই খবরটা পাই। তমালদা একেবারে সুস্থ ছিলেন। আর্টিস্টস ফোরামের নির্বাচনের দিন উনি এসেছিলেন। সেদিন অনেক গল্প করলেন। নিয়মিত আমাদের পরিচিত কারও না কারও সঙ্গে আড্ডা দিতেন। অনেককে দীর্ঘদিন অসুস্থ থাকতে দেখেছি। তমালদার ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি। ওঁর বাড়িতে যিনি কর্মরত, তিনি সকালে এসে দেখেন, একটু অদ্ভুতভাবে শুয়ে রয়েছেন। পরে বোঝা যায়, ঘুমের মধ্যেই উনি চলে গিয়েছেন। ভোর চারটে নাগাদ এরকম ঘটনা ঘটেছে বলেই জানতে পারছি।”

দেবদূত জানালেন, আর্টিস্টস ফোরামের তরফে কিছু শিল্পীরা তমালের বাড়িতে পৌঁছাবেন। আত্মীয়স্বজনরা আসার জন্য অপেক্ষা করা হবে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে। তমালের মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া। বর্ষীয়ান অভিনেতাদের অনেকেই চলে যাচ্ছেন, সেই ঘটনা অভিভাবক হারানোর মতো, এটাই উঠে এল অভিনেতা দেবদূতের কথায়। দেবদূত বললেন, ”তমালদা গল্প-আড্ডা নিয়ে থাকতে ভালোবাসতেন। আমরা সকলে অনেক রকম মনের কথা ভাগ করে নিতাম। তবে আমার ব্যক্তিগত মত, উনি কষ্ট পেলেন না, একেবারে রাজার মতো মৃত্যু।”

Follow Us
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...

ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা

কাজ শুরু ট্রাইব্যুনালের, কী বলছেন নাম বাদ পড়া ভোটাররা?

নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা

হেলিকপ্টার দেখিয়েও মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না, দাবি শুভেন্দুর

তৃণমূল ৬ হাজার দিলে, বিজেপি ১২০০০টাকা ভাতা দেবে: শুভেন্দু

সংবিধানের ১৪২ এ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট?

জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের

LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও

'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের